Ajker Rashifal 16 December 2022: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দেখুন ১৬ ডিসেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal 16 December 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের সব কাজ সফলভাবে সম্পন্ন হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকেও প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের আজ কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আপনার সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আর্থিক অবস্থার উন্নতির হতে পারে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৮টা

বৃষ রাশি

বৃষ রাশি

জীবনসঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের দিনটি অনুকূল। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। যে সব চাকুরিজীবীরা পদোন্নতির জন্য নতুন কোর্স করার কথা ভাবছেন, এই সময়টি তার জন্য উপযুক্ত। ব্যবসায়ীরা বড় গ্রাহকদের সঙ্গে ডিল করার সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা ৪৫

মিথুন রাশি

মিথুন রাশি

যারা লভ ম্যারেজ করতে চান, তারা পরিবারের সাপোর্ট পেতে পারেন। শীঘ্রই আপনি গাঁটছড়া বাঁধতে পারেন। আজকের দিনটি এই রাশির বিবাহিতদের খুব ভাল কাটবে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। যারা সন্তান নিতে চান, তাদের ইচ্ছা পূরণ হতে পারে। চাকুরিজীবীদের অফিসের কোনও কাজ অসম্পূর্ণ না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আর্থিক বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

কর্কট রাশি

কর্কট রাশি

যে সব বেকার জাতকরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, আজ তারা একটি বহুজাতিক কোম্পানি থেকে কাজের প্রস্তাব পেতে পারেন। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সময়টি অনুকূল। আপনি সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনি মাথাব্যথা, জ্বরে ভুগতে পারেন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীরা অফিসে তাদের ক্রিয়েটিভিটি দেখানোর ভাল সুযোগ পেতে পারেন। আজ বস আপনার কাজে মুগ্ধ হবেন। যারা সম্প্রতি নতুন চাকরিতে যোগদান করেছেন, তারা আজ নতুন কিছু শিখতে পারেন। ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে দুপুর ১টা

কন্যা রাশি

কন্যা রাশি

আপনাকে আপনার সময়ের সদ্ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসের কোনও সহকর্মীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করুন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন, অন্যথায় সমস্যা আরও বাড়তে পারে।

শুভ রং: হালকা গোলাপী

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। ব্যবসায়ীরা দীর্ঘ যাত্রা করতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আপনি উচ্চ পদ পাবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। কম পরিশ্রমে ভালো অর্থ উপার্জন করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীদের অফিসের নিয়মগুলি কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীরা অফিসে কঠোর পরিশ্রম করবেন এবং আজ আপনি নতুন দায়িত্ব পেতে পারেন। আপনার ইতিবাচকতা এবং উদ্যম দেখে বস খুব মুগ্ধ হতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ বড় কোনও সমস্যা হবে না। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়তে পারে এবং আজ আপনি কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। অসহায়দের সাহায্য করতে পারেন। স্বাস্থ্যের ভাল থাকবে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১২টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। আর্থিক বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একটুও অসাবধানতা বড় ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। আজ আপনি আপনার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন। অসুস্থতার কারণে আপনার সারা দিনের পরিকল্পনা ব্যাহত হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ০৫

মীন রাশি

মীন রাশি

চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম সফল হতে পারে। অফিসে কোনও ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। আজ আপনাযা লং ড্রাইভে যেতে পারেন বা রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনার উপভোগ করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৪

শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা ৪৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, December 16, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion