Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৬ ডিসেম্বরের রাশিফল

আজকের দিনটি আপনার কেমন কাটবে, জানতে দৈনিক রাশিফল ​​পড়ুন।

Ajker Rashifal : 16 December 2021

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ব্যস্ততায় কাটবে। আজ আপনাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের অর্থের ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অসাবধান হলে ক্ষতি আপনারই হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। বাড়ির বড়দের আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৬টা থেকে দুপুর ১২টা

বৃষ রাশি

বৃষ রাশি

শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ল্যাপটপ এবং মোবাইল থেকে দূরত্ব বজায় রাখুন। যারা সরকারি চাকরি করছেন, তাদেরকে অফিসের ছোটোখাটো কাজগুলোও যত্ন সহকারে করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও ভুল করলে বড় ক্ষতি হতে পারে। পরিবহন সংক্রান্ত কাজ করেন এমন ব্যক্তিরা আজ ভাল লাভ করতে পারেন। আপনার সমস্ত কাজ সুচারুভাবে হবে। আপনি আপনার জীবনসঙ্গীর সাথে অতিরিক্ত সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য ঠিক রাখতে, খুব বেশি মিষ্টি খাওয়া এড়িয়ে চলুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সন্ধ্যা ৫টা ৫৫ থেকে রাত ১০টা

মিথুন রাশি

মিথুন রাশি

অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অন্যের কাজে খুব বেশি হস্তক্ষেপ করবেন না। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তারা আজ লাভ করতে পারেন। আপনি যদি আপনার ব্যবসা বাড়াতে চান, সেক্ষেত্রে তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নেবেন না। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি খুব রোমান্টিক কাটতে চলেছে। বাইরের খাবার এড়িয়ে চলুন, নাহলে ফুড পয়জনিং হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। অফিসে বসের মেজাজ খুব খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের কাজে মনোযোগ দিন। অর্থের অবস্থা ভাল থাকবে। আপনার সঞ্চিত পুঁজি বাড়তে পারে। পারিবারিক জীবন সুখের হবে। আপনি বাড়ির সদস্যদের সাপোর্ট পাবেন, বিশেষ করে বাড়ির বড়দের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা

সিংহ রাশি

সিংহ রাশি

কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। অফিসে আপনার খ্যাতি বাড়বে। বসও আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। শীঘ্রই আপনি উন্নতি করতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আজ আপনি ভাল আর্থিক লাভ করতে পারেন। আজ হঠাৎ বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে, যা নিয়ে আপনি খুব চিন্তিত হবেন। ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। প্রিয়জনের ভালবাসা এবং সমর্থন প্রতিকূলতার মধ্যেও আপনাকে সাহস যোগাবে। ক্রমবর্ধমান উদ্বেগ এবং ক্লান্তি আপনার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

আপনি যদি বেকার হন এবং দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আপনার ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতেও এইভাবে কঠোর পরিশ্রম করতে থাকুন। শীঘ্রই সাফল্য আসবে। কাঠ ব্যবসায়ীরা ভাল আর্থিক লাভ করতে পারেন। পারিবারিক জীবন সুখের হবে। ঘরোয়া সমস্যার সমাধান হতে পারে। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। আপনি নিজের জন্য কিছু প্রয়োজনীয় কেনাকাটাও করতে পারেন। আজ আপনার ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে। পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

তুলা রাশি

তুলা রাশি

আপনি যদি একজন ব্যবসায়ী হন এবং সম্প্রতি কোনও নতুন কাজ শুরু করেছেন, তবে আজ আপনার পথে বড় বাধা আসতে পারে। আপনার খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই, কারণ এই সমস্যার সঠিক সময়ে সমাধান হবে। চাকুরিজীবীদের অফিসে বসের ক্রোধের মুখে পড়তে হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকার সম্ভাবনা রয়েছে। বাড়ির বড়দের সঙ্গে আদর্শিক মতপার্থক্য হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি স্বাভাবিক থাকবে। আজ পেটের রোগ দেখা দিতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: ভোর ৪টা ৩৫ থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। আপনার কাজে কোনও আইনি বাধা থাকলে, আজ তা দূর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কাজ আবার মসৃণভাবে এগিয়ে যাবে। অফিসে আপনার অবস্থান শক্তিশালী হবে। শীঘ্রই আপনার উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের ক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যয়বহুল হতে চলেছে। ভাবনা-চিন্তা না করে খরচ করলে আগামী দিনে বড় আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও ভাল হবে। স্বাস্থ্য নিয়ে খুব বেশি অবহেলা করবেন না। কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যেরও যত্ন নেওয়া উচিত।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি

ধনু রাশি

বস্ত্র ব্যবসায়ীরা আজ প্রচুর আর্থিক লাভ করতে পারেন। আজকের দিনটি লোহা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে পারে। তবে কিছু ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি পার্টনারশিপে কোনও নতুন কাজ করতে চান, তবে এই সময়টি তার জন্য উপযুক্ত নয়। চাকুরিজীবীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। আপনাকে একটি কঠিন কাজ দেওয়া হতে পারে, কিন্তু এটা নিয়ে ভয় না পেয়ে আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করাই ভাল হবে। আপনি যত বেশি সঞ্চয় করার দিকে মনোনিবেশ করবেন, আপনার জন্য ততই ভাল হবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। রাগের মাথায় খারাপ শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীরা ভাল ফল পাবেন। বিদেশি কোম্পানিতে কর্মরতদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা মোটামুটি লাভ করতে পারেন। অর্থের দিক থেকে আপনি প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। আপনি যদি কোনও পুরানো সম্পত্তি বিক্রি করতে চান, তবে শীঘ্রই সাফল্য পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। জীবনসঙ্গীর সাথে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন, অন্যথায় আপনার প্রিয়জন অবহেলিত বোধ করতে পারে। আপনার যদি আর্থ্রাইটিস থাকে, তাহলে আজ এই সমস্যা আরও বাড়তে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে বিকেল 4টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

যারা খাদ্য সামগ্রী, প্রসাধনী, জুতো, ইত্যাদির ব্যবসা করছেন, তারা আজ ভাল লাভ করতে পারেন। আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। অফিসে বসের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। যদি তিনি আপনাকে কোনও পরামর্শ দেন, তবে আপনাকে অবশ্যই তা বিবেচনা করতে হবে। আপনি যদি বিদেশী কোম্পানিতে চাকরি করতে চান, তবে আপনাকে এর জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। অর্থের দিক থেকে আজকের দিনটি ভাল কাটার সম্ভাবনা রয়েছে। আজ আপনাকে কোনও আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে। আপনার ব্যক্তিগত বিষয়ে অন্যদের হস্তক্ষেপ করতে দেবেন না। আজ আপনার মাথাব্যথা, ক্লান্তি, অনিদ্রা, ইত্যাদি সমস্যা হতে পারে।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা

মীন রাশি

মীন রাশি

অর্থ নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে, বিশেষ করে আপনি যদি ঋণ নিয়ে থাকেন, তবে আপনি খুব চাপে থাকবেন। ধীরে ধীরে কিস্তি পরিশোধ করার চেষ্টা করুন। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য বিঘ্নিত হতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনও পুরানো মামলা আজ উদ্ভুত হতে পারে। ব্যবসায়ীরা আজ উপযুক্ত লাভ করতে পারেন। আজ আপনার ব্যবসায়িক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিন। আপনি যদি কোনও পরিবর্তন করতে চান, তবে তার জন্য এটি সঠিক সময় নয়। চাকুরিজীবীদের অফিসে কাজের গতি বাড়াতে হবে। আপনার কাজের ধীর গতি আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।

Story first published: Thursday, December 16, 2021, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion