Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 16 অগস্ট 2023

Ajker Rashifal: বুধবার, ১৬ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 16 August 2023

আজকের মেষ রাশিফল

স্বাস্থ্যের উন্নতি হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে না। আপনার হওয়া কাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৮টা

আজকের বৃষ রাশিফল

পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়াবেন না। আপনার অতিরিক্ত রাগ ঘরের শান্তি নষ্ট করতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে না। অর্থের অভাবে আজ আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ০৫

আজকের মিথুন রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল যাবে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। সন্তানের ভবিষ্যৎ সম্পর্কিত কোনও সিদ্ধান্তও নিতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৮টা ০৫ থেকে ১১টা

আজকের কর্কট রাশিফল

লভ লাইফ ভাল কাটবে। আজ আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। বিবাহিত জাতকদের জীবনে প্রেম-ভালবাসা থাকবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ আপনি পারিবারিক ঋণ পূরণ করতেও সফল হবেন। আজ আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল

ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। জীবনসঙ্গীর কথা উপেক্ষা না করাই ভাল। আর্থিক অবস্থা ভাল থাকবে। সন্তানদের শিক্ষার জন্য কিছু অর্থ ব্যয় হবে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ১২টা ১৫

আজকের কন্যা রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্ব বেশি হবে। সারা দিনের জন্য আগে থেকে পরিকল্পনা করে নিলেই ভাল হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ২টা ৫০ থেকে বিকেল ৪টা ৫০

আজকের তুলা রাশিফল

আজ আপনার বিরোধীরা আপনার উপর কর্তৃত্ব করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি আপনার বুদ্ধি দিয়ে তাদের পরাজিত করতে সক্ষম হবেন। আজ আপনার বড় কোনও সমস্যার সমাধান হতে পারে। আর্থিক লাভ হতে পারে। তবে অযথা খরচ না করলেই ভাল। আজ বাড়ির কারুর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা ০৫

আজকের বৃশ্চিক রাশিফল

চাকরি হোক বা ব্যবসা, আপনি কাঙ্খিত ফলাফল পাবেন। যাঁরা অনলাইনে ব্যবসা করছেন, তাঁদের ভাল লাভ হবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। বাবার স্বাস্থ্য যদি কয়েকদিন ভাল না থাকে, তাহলে আজ তাঁর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা

আজকের ধনু রাশিফল

যাঁরা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন, তাদের আজকের দিনটি ভাল যাবে না। বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আইনি বিষয়ে অবহেলা করবেন না। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ সংক্রান্ত লেনদেন করার জন্য আজকের দিনটি উপযুক্ত নয়। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩২
শুম সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩৫

আজকের মকর রাশিফল

পিতা-মাতার আশীর্বাদে আপনার আটকে থাকা কোনও কাজ আজ সম্পন্ন হতে পারে। তাঁদের গাইডেন্স পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অফিসে বসের সামনে সঠিক আচরণ করুন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ০৫ থেকে সকাল ৮টা ২৫

আজকের কুম্ভ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক অবস্থা ঠিক থাকবে না। ব্যয় বৃদ্ধি হতে পারে। অফিসে সহকর্মীদের কাছ থেকে বেশি আশা করবেন না, অন্যথায় আপনি হতাশ হবেন। আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ৩টা ৫০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মীন রাশিফল

ব্যবসায় ভাল লাভ হবে। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। চাকুরিজীবীদের উন্নতি হবে। প্রমোশন লেটার পেতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ আপনি অসহায় ব্যক্তিদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, August 16, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion