Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 16 এপ্রিল 2023
রবিবার, ১৬ এপ্রিল কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল - পারিবারিক জীবনে ঝামেলা বাড়তে পারে। পুরানো কোনও বিষয় উদ্ভবের কারণে বাড়িতে ঝগড়া হতে পারে। আপনি মানসিকভাবে খুব ভেঙে পড়বেন। ঘরোয়া কলহের কারণে আজ আপনি আপনার কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। তবে আজ আপনাকে অর্থ সংক্রান্ত কোনও বড় কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা
আজকের বৃষ রাশিফল - দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আজ জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আয় বাড়তে পারে। পেটের রোগে ভুগবেন। বাসি খাবার এড়িয়ে চলাই ভালো। এছাড়া, বাইরের খাবারও খাবেন না।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০
আজকের মিথুন রাশিফল - চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি করার আগে ভালো ভাবে ভাবনা-চিন্তা করুন, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। সুস্থ থাকতে হলে, সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে হবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে দুপুর ৩টা ৪০
আজকের কর্কট রাশিফল - আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫
আজকের সিংহ রাশিফল - চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের আজ কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের পরামর্শে কোনও সিদ্ধান্ত না নিলেই ভালো। ঘরের পরিবেশ ঠিক থাকবে না। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার অনিদ্রার সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০
আজকের কন্যা রাশিফল - শিক্ষাক্ষেত্রে আপনার সন্তান সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। চাকুরিজীবীদের অফিসে মান-সম্মান বাড়তে পারে। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ১৫
আজকের তুলা রাশিফল - চাকুরিজীবীরা অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন, অন্যথায় উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার উপর ক্ষুব্ধ হতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অযথা ব্যয় করবেন না। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনার জীবনসঙ্গী আপনাকে কোনও প্রতিশ্রুতি দিতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা
আজকের বৃশ্চিক রাশিফল - কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন। কেউ কেউ আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা দিতে পারে। এ ছাড়াও, তারা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। আজ ব্যয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫
আজকের ধনু রাশিফল - শিক্ষার্থীরা নতুন কিছু শেখার সুযোগ পাবেন। যারা পড়াশোনার পাশাপাশি পার্টটাইম জব করতে চান, আজ তারা ভালো সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতা আপনার উপর খুব খুশি হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০
আজকের মকর রাশিফল - অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ব্যবসায়ীদের আজ অহেতুক দৌড়ঝাঁপ করতে হবে। অনেক টাকাও খরচ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা
আজকের কুম্ভ রাশিফল - ঘরের পরিবেশ ভালো থাকবে। আজ বাড়িতে কিছু শুভ কাজ সম্পন্ন হতে পারে। আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসের কাজে অবহেলা করবেন না। মুলতুবি থাকা কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা ০৫
আজকের মীন রাশিফল - অফিসে বস আপনাকে কোনও কঠিন কাজ অর্পণ করতে পারেন। আপনার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের জোরে সব কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে বেড়াতে যাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications