Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 15 সেপ্টেম্বর 2023
Ajker Rashifal: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা আজ পরিবারের অভিজ্ঞ কোনও ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। এটি ভবিষ্যতে আপনার জন্য খুব উপকারী হবে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁরা আজ ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে ৩টা
আজকের বৃষ রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে না। সময়মতো খাওয়াদাওয়ার চেষ্টা করুন। আজ আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। যে কারণে আপনি কোনও সিদ্ধান্ত নিতে অসুবিধার সম্মুখীন হবেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বিকাল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫
আজকের মিথুন রাশিফল
আজ আপনি কোনও কিছু নিয়ে চিন্তিত থাকবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। অর্থ লাভ হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৮টা ৫০
আজকের কর্কট রাশিফল
কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। আপনার পরিশ্রম সার্থক হবে। ব্যবসায়ীরা ভাল ফল পাবেন। লভ লাইফে নতুন মোড় আসতে পারে। আপনি যদি বিয়ে করতে চান, তাহলে আপনার পরিবারের থেকে অনুমোদন পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা
আজকের সিংহ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে না। আজ আপনার খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন দেখতে পাবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের কন্যা রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল যাবে। আয় বাড়তে পারে। খুচরা ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আজ পরিবারের কারুর কাছ থেকে ভাল খবর পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর জন্য একটি দামী উপহারও কিনতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৫টা থেকে সকাল ৯টা
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করুন। আর্থিক অবস্থা ঠিক রাখতে হলে আপনার খরচ কমাতে হবে। লভ লাইফ ভাল কাটবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল
দাম্পত্য জীবনে মনোযোগ দেওয়া প্রয়োজন। জীবনসঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে না। আর্থিক ক্ষতি হতে পারে। আজ অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্য ভাল থাকবে না। দুর্বল বোধ করবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে সকাল ১০টা
আজকের ধনু রাশিফল
লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। তবে আপনাদের মধ্যে দ্বন্দ্ব সত্ত্বেও একে অপরের প্রতি ভালবাসা বজায় থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। অফিসে নিজের কাজে মনোযোগ দিন। সহকর্মীদের সমালোচনা করা বা তাঁদের কাজে ভুল ধরা এড়িয়ে চলুন। অন্যথায় আপনি সমস্যায় পড়বেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের মকর রাশিফল
অফিসের কাজে ভুলের কারণে আজ আপনাকে উচ্চপদস্থ কর্মকর্তাদের বকা শুনতে হতে পারে। আপনাকে দেওয়া দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। আজ আপনি গলার কোনও সমস্যায় ভুগবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কুম্ভ রাশিফল
আজ আপনি আপনার সন্তানের জন্য গর্বিত বোধ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটবে। অফিসের পরিবেশ ভাল থাকবে। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৬টা ০৫ থেকে ৯টা ২০
আজকের মীন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে চলমান ঝামেলার অবসান হবে আজ। আপনাকে আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক বিষয়ে একেবারেই তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আজ আপনার বিশাল ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
