Ajker Rashifal 15 October 2022 : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৫ অক্টোবরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 15 October 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

বৃষ রাশি

বৃষ রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অতীতে করা বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৯টা ০৫

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। হিসাব-নিকাশের অনিয়মের কারণে ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ না করাই ভাল। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আজ আপনি দাঁত ব্যথায় ভুগতে পারেন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা

কর্কট রাশি

কর্কট রাশি

আজ আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আজ আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। বস আপনার প্রশংসা করতে পারেন। ব্যবসায়ীদের ট্যাক্স সংক্রান্ত বিষয়ে অবহেলা করবেন না, অন্যথায় আপনার বিশাল ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২৪

শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে দুপুর ৩টা

সিংহ রাশি

সিংহ রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের জন্য অনেক কেনাকাটা করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ছোটোখাটো তর্ক হতে পারে। লভ লাইফ ভাল কাটবে। আজ আপনার পিঠ বা কোমরের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে বিকেল ৪টা ২০

কন্যা রাশি

কন্যা রাশি

আজকের দিনটি ব্যাঙ্কিং সেক্টরের জাতক জাতিকাদের খুব ভাল কাটবে। সরকারি চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। ব্যবসায়ীরা মিশ্র ফল পাবেন। ঘরের পরিবেশ আজ ভাল থাকবে না। পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

তুলা রাশি

তুলা রাশি

পারিবারিক দায়িত্ব এবং কাজের চাপের কারণে আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন। নিজের যত্ন নিন। যারা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, আজ তারা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

অফিসে বস আপনার উপর নজর রাখবেন। বস আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজও দিতে পারেন। ব্যবসায়ীরা যদি কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। সুস্থ-সবল থাকার জন্য, প্রতিদিন সকালে যোগব্যায়াম ও মেডিটেশন করুন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

ধনু রাশি

ধনু রাশি

আজ আপনি আপনার সন্তানের জন্য খুব গর্বিত বোধ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। চাকুরিজীবীরা অফিসে একসঙ্গে অনেকগুলি কাজ করবেন না। এতে আপনার উপর চাপ বাড়তে পারে। ব্যবসায়ীরা নতুন গ্রাহকদের সঙ্গে ডিল করার সুযোগ পেতে পারেন। শীঘ্রই আপনার ব্যবসায় বড় পরিবর্তন আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতকদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ আপনি খুব ভাল মেজাজে থাকবেন। অনেকদিন পর নিজের জন্যও যথেষ্ট সময় পাবেন। আজ অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনি তাদের কাছ থেকে কাজ সংক্রান্ত ভাল পরামর্শও পেতে পারেন। ব্যবসায়ীরা ভাল ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৩

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। আপনার পথে বাধা আসতে পারে, তবে আপনি আপনার সাহস এবং আত্মবিশ্বাসের জোরে সাফল্য অর্জন করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা ৩০

মীন রাশি

মীন রাশি

আয় বাড়তে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের উচ্চপদস্থ আধিকারিকরা আপনার প্রতি খুব খুশি হবেন এবং আপনার কাজের প্রশংসা করবেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীরা আজ আর্থিক লেনদেনের সুযোগ পেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাদের ভাল লাভ হতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। আপনি আপনার প্রিয়জনের ভালবাসা এবং সাপোর্ট পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, October 15, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion