Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজকের দিনটি কোন রাশির কেমন যাবে? দৈনিক রাশিফল 15 নভেম্বর 2023
Ajker Rashifal, 15 November 2023: বুধবার, ১৫ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। আপনার কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে, তা আজ সম্পন্ন হতে পারে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। খরচ বাড়বে আজ। ঘরের পরিবেশ শান্ত থাকবে। ব্যস্ততার কারণে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ নাও পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: ভোর ৪টে ০৫ থেকে সকাল ৯টা
আজকের বৃষ রাশিফল
আজকের দিনটি মোটামুটি যাবে। চাকুরিজীবী জাতকদের আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। অফিসে কোনও কঠিন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। যে কারণে আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। বড় মুনাফার আশা করলে হতাশ হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
আজকের মিথুন রাশিফল
পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিবারে চলমান বিবাদের অবসান হবে আজ। কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। চাকুরিজীবীদের কাজের জন্য অল্প দূরত্বে যাত্রা করতে হতে পারে। ব্যবসায়ীরা আদালতের দ্বারস্থ হতে পারেন। আজ প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। লভ লাইফ ভালো যাবে। জীবনসঙ্গীর মানসিক সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৭টা ২৫ থেকে ১১টা
আজকের কর্কট রাশিফল
আজ আপনার আর্থিক সমস্যার অবসান হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পাবেন। আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। যে কারণে আপনার সারা দিনের পরিকল্পনা ব্যাহত হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। অফিসের কাজ যদি অসম্পূর্ণ থেকে যায়, তাহলে বস আপনার ওপর খুব রেগে যেতে পারেন। এই ধরনের ভুল না করলেই ভালো। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পাবেন। পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বেলা ১২টা থেকে ২টো ৩০
আজকের সিংহ রাশিফল
অফিস পলিটিক্স থেকে খুব সতর্ক থাকুন। কিছু সহকর্মী আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে আর্থিক লেনদেন করতে হবে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন। সুস্থ থাকতে হলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে বেলা ১১টা ৩০
আজকের কন্যা রাশিফল
অফিসে আপনার অবস্থান দৃঢ় হবে। বস আপনার অনেক প্রশংসা করবেন। আপনার মান-সম্মান বাড়বে। ব্যবসায়ীরা আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এর সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অযাচিত ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ব্যয় করলে ঋণের বোঝা বাড়তে পারে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। পরিবারের কারুর সঙ্গে আপনার তর্ক হতে পারে। মানসিকভাবে আপনি আজ ভালো বোধ করবেন না। অতিরিক্ত ক্রোধ ও মানসিক চাপ নেবেন না, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের তুলা রাশিফল
আজ আপনার জীবনে কোনও পজিটিভ পরিবর্তন হতে পারে। যদি সম্প্রতি কোনও নতুন কাজ শুরু করে থাকেন, তাহলে আশানুরূপ ফলাফল পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার অবস্থান দৃঢ় হবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আপনার আয় বাড়তে পারে। ঋণ মুক্ত হবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। যাঁরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাঁরা আজ সুখবর পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৯টা
আজকের বৃশ্চিক রাশিফল
আজকের দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। বড় কোনও প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আজ আপনি কিছু নতুন গ্রাহকদের সঙ্গে ডিল করতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আপনাকে আপনার আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্তানের শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান হবে। আজ আপনি সন্তানের ভবিষ্যত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা ৫০ থেকে বেলা ১২টা
আজকের ধনু রাশিফল
অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পাবেন। তবে তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১২টা ১৫ থেকে দুপুর ২টো ৫০
আজকের মকর রাশিফল
বাড়ির পরিবেশ আজ ভালো থাকবে না। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিতে পারে। গুরুজনদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। অতিরিক্ত খরচ করলে আগামী দিনে বড় ধরনের আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। অফিসের পরিবেশ ভালো থাকবে। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। আজ উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি সহকর্মীদেরও সহযোগিতা পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। যদি পার্টনারশিপে নতুন কোনও কাজ শুরু করতে চান, তবে আজ আপনার পরিকল্পনা এগিয়ে যেতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০
আজকের কুম্ভ রাশিফল
চাকুরিজীবীরা অফিসে নতুন কোনও প্রকল্পের কাজ শুরু করতে পারেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে কিছু ভালো পরামর্শও পাবেন। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা শীঘ্রই সফলতা পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে। যাঁরা অনলাইনে ব্যবসা করছেন, তাঁদের ব্যবসায় বৃদ্ধি হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বহুদিন পর আজ আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। যাঁদের থাইরয়েডের সমস্যা আছে, তাঁরা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সময়মতো ওষুধ খান।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৬টা থেকে ১০টা
আজকের মীন রাশিফল
আপনার জীবনে যদি দীর্ঘদিন ধরে কোনও সমস্যা চলছে, তাহলে আজ সেই সমস্যার সমাধান হবে। যে কারণে মানসিকভাবে খুব ভালো বোধ করবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অফিসে সহকর্মীদের কাজে বেশি হস্তক্ষেপ করবেন না, তাহলে বড় ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। আজ কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন। আপনার খাওয়াদাওয়ার অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ২টো
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
