Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ১৫ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলের মাধ্যমে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র সম্পর্কিত সমস্ত তথ্য পেতে পারেন। তাহলে দেখে নিন আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ আপনি বড় উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। চাকুরিজীবীরা তাদের পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। অফিসে বস আপনার কঠোর পরিশ্রম লক্ষ্য করতে পারেন এবং শীঘ্রই আপনার পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীরা পুরানো কোনও আইনি ঝামেলা থেকে রেহাই পেতে পারেন। আপনার অমীমাংসিত কাজ শীঘ্রই শেষ হবে। অর্থের দিক থেকে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার বুদ্ধি দিয়ে আপনি অতিরিক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। নিজেকে সতেজ ও সুস্থ রাখতে খাদ্যাভাসে পরিবর্তন করুন। এছাড়াও, আপনাকে আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম অন্তর্ভুক্ত করতে হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

বৃষ রাশি
আপনাকে আপনার শত্রুদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তারা আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা দিতে পারে বা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। অফিসে সহকর্মীদের কাছ থেকে খুব বেশি আশা করবেন না। আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি নিজে থেকে সম্পন্ন করার চেষ্টা করুন। আজকের দিনটি ছোটো ব্যবসায়ীদের জন্য লাভজনক হতে চলেছে। আপনি যদি ফল, ফুল, মুদির ব্যবসা করেন, তবে আজকের দিনটি ভাল হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। পিতা-মাতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। তবে এই সময়ে তাদের যথাযথ যত্নের প্রয়োজন। চোখের কোনও সমস্যান হলে অবহেলা করবেন না।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে বিকেল ৪টা

মিথুন রাশি
আজ আপনাকে অর্থের ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ধার নেওয়া থেকে বিরত থাকুন। আজ টাকার কোনও লেনদেন না করলেই ভাল হবে। অফিসে কাজের পাশাপাশি আপনার আচরণের দিকেও খেয়াল রাখুন। অযথা অন্যের কাজে হস্তক্ষেপ করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। বড় ব্যবসায়ীদের কর্মচারীদের সঙ্গে তর্ক বা বিবাদ এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। আজ জীবনসঙ্গীর মেজাজ ভাল থাকবে না। সুস্থ থাকতে, বিশ্রামের পাশাপাশি সময়মতো খাওয়াদাওয়া করুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১২টা ১৫ থেকে রাত ৮টা ২০

কর্কট রাশি
অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী চলুন। এতে আপনারই লাভ হবে। আজ আপনাকে খুব সক্রিয় থাকতে হবে। আপনার উপর একটু বেশি কাজের চাপ থাকতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভাল হবে না। কঠোর সংগ্রাম সত্ত্বেও, আপনি প্রত্যাশিত ফলাফল পাবেন না। অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। রাগ নিয়ন্ত্রণ না করলে ব্যাপারটা অনেক দূর যেতে পারে। সন্তানদের পড়াশোনার ব্যাপারে আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তাড়াহুড়ো করে এই ধরনের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ হঠাৎ স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা

সিংহ রাশি
স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ কিছুটা কম হতে পারে। আপনার মুলতুবি কাজ আজ শেষ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পেতে পারেন। বাড়ির বড়দের সঙ্গে আপনার কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫

কন্যা রাশি
সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। আপনি আজ তার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত হতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, আজকের দিনটি খুব ব্যস্ত হতে চলেছে। চাকুরিজীবীদের বসের সামনে সঠিক আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য ভুল করলেও আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের অর্থের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আপনি যদি শেয়ারবাজার সংক্রান্ত কাজ করেন, তবে আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। বাড়িতে হঠাৎ কোনও অতিথির আগমন হতে পারে। তাদের আতিথেয়তায় আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ক্লান্তি এবং চাপ বৃদ্ধির কারণে আপনার স্বাস্থ্য দুর্বল হবে। কাজের পাশাপাশি নিজের জন্য সময় বের করুন এবং বিশ্রাম করুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

তুলা রাশি
ব্যয়ের ক্রমবর্ধমান তালিকা আজ আপনার উদ্বেগ বাড়াতে পারে। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্যতা বজায় রাখা ভাল। আপনার উপার্জনের চেয়ে বেশি ব্যয় করার মতো ভুল করবেন না। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বিতর্ক হতে পারে। রাগের মাথায় খারাপ শব্দ বলা থেকে বিরত থাকুন। ব্যবসায়ীদের শর্টকাট পথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ভুল পথে এগোনোর চেষ্টা করলে ক্ষতি আপনারই হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সাথে পারস্পরিক বোঝাপড়া ভাল হবে। আজ আপনার ক্লান্তি, অনিদ্রা, মাথাব্যথা হতে পারে। খুব বেশি চাপ না নিয়ে মন শান্ত রাখার চেষ্টা করুন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি
আজ আপনি অলস অনুভব করতে পারেন, যে কারণে আপনার কাজে যথাযথ মনোযোগ দিতে পারবেন না। ব্যবসায়ীদের আজ হঠাৎ যাত্রা করতে হতে পারে। বড় ভাই বা বোনের সঙ্গে বিতর্ক হতে পারে। বিবাহিত জীবনের দিকে আরও মনোযোগ দিন। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

ধনু রাশি
ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের আজকের দিনটি ভাল কাটবে না। আপনার ব্যবসার পরিস্থিতি খারাপ হতে পারে। চাকুরিজীবীদের আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনও কারণে আপনার পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে আজ আপনি সুখবর পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। জীবনসঙ্গীর মেজাজও খুব রোমান্টিক হবে। অর্থের দিক থেকে আজকের দিনটি ভাল হবে। অতিরিক্ত ব্যয় করবেন না। আজ আপনার কোমর বা পিঠের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেল ৪টা

মকর রাশি
অফিসে যদি কাজের চাপ বেশি থাকে, তাহলে আপনাকে শান্ত মনে আপনার সমস্ত কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। খুব তাড়াহুড়ো করবেন না। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। আপনার আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়ির বড়দের আশীর্বাদ পাবেন। আপনি যদি আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তবে আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সমর্থন পেতে পারেন। অর্থের দিক থেকে আজকের দিনটি ভাল হতে পারে। অর্থ লাভের ভাল সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি এই সুযোগকে কাজে লাগাতে পারেন, তাহলে শীঘ্রই আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা ২০

কুম্ভ রাশি
আজ আপনি অস্বস্তি অনুভব করতে পারেন। এমন অবস্থায় আপনার ঈশ্বরের ধ্যান করা উচিত। আপনি যদি বেকার হন এবং দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তাহলে আজ আপনার কাছে ভাল অফার আসার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকুরিজীবীদের কোনও কঠিন কাজ সময়মতো সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে। ব্যবসায়ীদের আজ লাভ করার জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে আপনার কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনি যদি আপনার জীবনসঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের দিনটি তার জন্য অনুকূল। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

মীন রাশি
অফিসের পরিবেশ আজ খুব ভাল থাকবে না। আপনাকে একটি চ্যালেঞ্জিং কাজ দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের আইনি বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আজ আপনার বড় ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। অনেকদিন পর প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটবে। অর্থ নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে, আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়া উচিত।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ৫৫
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications