Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 15 মে 2023
সোমবার, ১৫ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
চাকুরিজীবীরা আজ একটি বড় কোম্পানি থেকে চাকরির অফার পেতে পারেন। ব্যবসায় ভাল লাভ হবে। পারিবারিক কোনও সমস্যা চলতে পারে, তবে শীঘ্রই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের বৃষ রাশিফল
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকরি হোক বা ব্যবসা, আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে বিতর্ক করবেন না। এতে আপনাদের মধ্যে তিক্ততা আরও বাড়তে পারে। আজ আপনি বেশ ক্লান্ত এবং স্ট্রেস ফিল করতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৪টা ০৫ থেকে দুপুর ৩টা
আজকের মিথুন রাশিফল
অফিসের পরিবেশ ভাল থাকবে না। ব্যবসায়ীদের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনি আপনার পরিবারের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে বিকেল ৪টা
আজকের কর্কট রাশিফল
অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার কোনও কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত রাখবেন না। সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীরা আজ বড় গ্রাহকের সঙ্গে লেনদেনের সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা
আজকের সিংহ রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে না। আপনার চোখের কোনও সমস্যা হতে পারে। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই সময়টি ভাল যাবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফল পাবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজ আদালতে যেতে হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের কন্যা রাশিফল
আজ ভাই বা বোনের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। আপনি তাদের জন্য খুব গর্ব বোধ করবেন। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। বড় খরচ হতে পারে। আজ আপনাকে ঋণও নিতে হবে। কর্মক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়ীরা মিশ্র ফলাফল পাবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: ভোর ৪টা ৩৫ থেকে দুপুর ১টা
আজকের তুলা রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে না। দুর্বল স্বাস্থ্যের কারণে আপনার সারা দিনের পরিকল্পনায় আজ বাধা পড়তে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাবা-মায়ের সঙ্গে ভাল সময় কাটাবেন। এই রাশির বিবাহিতদের আজকের দিনটি খুবই ভাল কাটবে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে বেলা ১২টা
আজকের বৃশ্চিক রাশিফল
চাকুরিজীবীরা ভাল ফলাফল পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজকের দিনটি ভাল যাবে। পার্টনারের সঙ্গে সমন্বয় আরও ভাল হবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল।সময় কাটাতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সন্ধ্যা ৫টা ৫৫ থেকে রাত ৯টা
আজকের ধনু রাশিফল
চাকুরিজীবীরা অফিসের কাজে একই ভুল বার বার করবেন না। বস রেগে যেতে পারেন। ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়বেন। আজ আপনার কোনও কাজ মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার বাবা আপনাকে গাইড করতে পারেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের মকর রাশিফল
আর্থিক অবস্থা ভালো থাকবে। আর্থিকভাবে আজ আপনি আপনার ঘনিষ্ঠ কাউকে সাহায্য করতে পারেন। লভ লাইফ ভাল কাটবে না। আজ আপনার ভারী জিনিস তোলা থেকে বিরত থাকা উচিত, অন্যথায় পেশীর সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা
আজকের কুম্ভ রাশিফল
নিজের শরীরের যত্ন নিন। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে আপনি সাফল্য অর্জন করতে পারেন। ঘরের পরিবেশ ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে বেলা ১২টা
আজকের মীন রাশিফল
শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ কোনও কাজে তাড়াহুড়া না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। ছোটো ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আজ দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। আজ আপনি জীবনসঙ্গীর সঙ্গে ধর্মীয় স্থানে যেতে পারেন। মানসিকভাবে খুব ভালো বোধ করবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications