Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 15 মার্চ 2023
বুধবার, ১৫ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আর্থিক উন্নতি হবে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আপনাকে আপনার সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীরা নতুন কোনও কাজ শুরু করার সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ২টা

আজকের বৃষ রাশিফল
আজ আপনার মনে অনেক দুশ্চিন্তা থাকবে। খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ধর্মীয় স্থানে যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫

আজকের মিথুন রাশিফল
আজ আপনি বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। সুস্থ থাকতে হলে বাইরের খাবার এড়িয়ে চলতে হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১২টা

আজকের কর্কট রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিরা খুব লাভবান হতে পারেন। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩৫ থেকে রাত ৮টা ৫৫

আজকের সিংহ রাশিফল
ব্যবসায় ভালো উন্নতি হবে। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। বস আপনার করা কাজে অনেক ভুল খুঁজে পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন এবং নিয়মিত ব্যায়াম করুন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ১২টা

আজকের কন্যা রাশিফল
দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে না। অন্যের পরামর্শে আপনার আর্থিক সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা ৫০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীদের বদলি হতে পারে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য অনেক পরিশ্রম করতে হতে পারে। আর্থিক উন্নতি হবে। জীবনসঙ্গীর সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে ১১টা

আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ভালো লাভ হতে পারে। ঘরোয়া খরচ বাড়তে পারে। এ ছাড়াও, পুরানো ঋণ পরিশোধের চাপও আপনার উপর বাড়বে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১২টা ০৫ থেকে বিকেল ৪টা

আজকের ধনু রাশিফল
আজকের দিনের শুরুটা ভালো হবে না। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে। অর্থের অভাবে আজ আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। তবে দিনের দ্বিতীয় ভাগে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের মকর রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। অফিসে আপনার অবস্থান মজবুত হবে। নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা

আজকের কুম্ভ রাশিফল
পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। বাড়ির কারুর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনাকে টাকা ধার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসের নিয়মকানুন মেনে চলুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ০৫

আজকের মীন রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। চাকুরিজীবীদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় সব কাজ সময়মতো সম্পন্ন হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications