Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন যাবে আজকের দিন? দেখুন ১৫ মার্চের রাশিফল
আজ সারাদিন আপনার কেমন কাটবে, দেখুন আজকের রাশিফল।


মেষ রাশি
অফিসে আপনার কাজ নিয়ে বস খুব সন্তুষ্ট হবেন। আজ আপনি বসের প্রশংসাও পেতে পারেন, পাশাপাশি তিনি আপনাকে কাজ সংক্রান্ত কিছু ভাল পরামর্শও দিতে পারেন। আইনি ব্যাপার থেকে রেহাই পেতে পারেন ব্যবসায়ীরা। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। আজ আপনার কাশি, সর্দি, ইত্যাদি সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে সন্ধ্যা ৬টা

বৃষ রাশি
আজকের দিনটি এই রাশির বিবাহিতদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। কোনও বিষয়ে আপনার প্রিয়জনকে সন্দেহ করা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। তবে অপ্রয়োজনীয় খরচ কমান। আজ আপনার ক্লান্তি বাড়তে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ০৫

মিথুন রাশি
অফিসের পরিস্থিতি ভাল থাকতে পারে। আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আজ আপনাকে অতিরিক্ত কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। বস আপনার কাজে খুব খুশি হবেন। সরকারি চাকুরিজীবীরা পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। আপনার পদোন্নতি হতে পারেন। ছোটো ব্যবসায়ীদের আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজকের দিনটি পরিবারের সকলের সঙ্গে আনন্দে কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে, গভীর রাত অবধি জেগে থাকা এড়িয়ে চলুন।
শুভ রং: হালকা সবুজ
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ৮টা থেকে রাত ৮টা

কর্কট রাশি
শিক্ষার্থীদের পড়ালেখায় বড় বাধা আসতে পারে। আজ আপনার আত্মবিশ্বাস হ্রাস পেতে পারে। চাকুরিজীবীদের কর্মজীবনে নতুন মোড় আসতে পারে। আজ আপনার হাতে একটি ভাল সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে পারলে শীঘ্রই আপনার পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে আপনি তাড়াহুড়ো করে কোনও আর্থিক লেনদেন না করলেই ভাল হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা

সিংহ রাশি
বিবাহিত জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আজ আপনার প্রিয়জনের সঙ্গে কোনও বিষয় নিয়ে তর্কও হতে পারে। ঘরোয়া সমস্যার কারণে আপনার কাজও ক্ষতিগ্রস্থ হতে পারে। যদি আপনাকে অফিসে গুরুত্বপূর্ণ কোনও কাজের দায়িত্ব দেওয়া হয়, তবে একেবারেই গাফিলতি করবেন না, অন্যথায় আপনার কেরিয়ারে খারাপ প্রভাব পড়তে পারে। ব্যবসায়ীরা মোটামুটি লাভ করতে পারেন। আজ আপনাকে কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল যাবে। বেশি টাকা খরচ করা থেকে বিরত থাকুন। এই সময়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। আপনার মানসিক চাপ বাড়তে পারে। অত্যধিক উদ্বেগ আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

কন্যা রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল নাও কাটতে পারে। অফিসে কাজের চাপ বাড়তে পারে। উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যবহার আপনার প্রতি ভাল হবে না। তাই আজ চাকরি পরিবর্তনের চিন্তাও আপনার মাথায় আসতে পারে। ব্যবসায়ীরা যদি নতুন কোনও কাজ শুরু করতে চলেছেন, তবে তাদের সামনে বাধা আসতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। ডায়াবেটিস এবং হাঁপানি রোগীদের স্বাস্থ্যর যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে ১০টা

তুলা রাশি
অফিসে নিজের কাজে মনোযোগ দিন, নাহলে বিপদে পড়তে পারেন। যারা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন, তারা আজ দুর্দান্ত সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়ির সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও যেতে পারেন। অর্থ পরিস্থিতির উন্নতি হতে পারে। আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। অফিসে যদি কোনও সমস্যা চলতে থাকে, তাহলে আজ সেই সমস্যার অবসান হতে পারে। ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ বাড়ির কারুর সঙ্গে বিবাদ হতে পারে। রাগের মাথায় খারাপ শব্দ বলবেন না, অন্যথায় বিষয়টি আরও খারাপ দিকে যেতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য আজ ভাল থাকবে না। আপনার স্বাস্থ্যের যত্ন নিন। অবহেলা করলে সমস্যা বাড়তে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৩০

ধনু রাশি
রিলেশনশিপে যাঁরা আছেন, তাঁরা আজ সঙ্গীর সঙ্গে বেশ ভাল সময় কাটাবেন। অর্থের অবস্থা ভাল থাকবে। অফিসে আপনার কিছু কঠিন কাজ সঠিক সময়ে সম্পন্ন হবে। বস আপনার কঠোর পরিশ্রমে খুব মুগ্ধ হতে পারেন। ব্যবসায়ীদের আইনী বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা ১৫

মকর রাশি
ব্যবসায়ীরা ভাল ফলাফল পেতে পারেন। আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যয় বাড়তে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তান বড় সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০

কুম্ভ রাশি
ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন। অর্থের অভাবে আপনার কাজ মাঝপথে আটকে যেতে পারে। চাকুরিজীবীদেরকে অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ গুরুত্ব সহকারে নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। বুদ্ধি করে খরচ করলে বড় কোনও সমস্যা হবে না। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক করা এড়িয়ে চলুন, অন্যথায় আজ আপনার বাড়ির শান্তি বিঘ্নিত হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না। কাজের চাপ এবং পরিবারের দায়িত্বের কারণে আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ দিন: ২৩
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫

মীন রাশি
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিক কাটতে চলেছে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications