Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে বৃহস্পতিবার? দৈনিক রাশিফল 15 জুন 2023
বৃহস্পতিবার, ১৫ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পেতে পারেন। আর্থিক ব্যাপারে খুব সতর্ক থাকুন। আজ আপনার চোখের সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা
আজকের বৃষ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি আপনার কাছের কারুর জন্য দামি উপহার কিনতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ৩টা ৪৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের মিথুন রাশিফল
ব্যবসায়ীরা লাভ করার জন্য শর্টকাট পথ অনুসরণ করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা
আজকের কর্কট রাশিফল
যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজকের দিনটি ভাল কাটবে না। ব্যবসায় ক্ষতি হতে পারে। যে সব চাকুরিজীবীরা চাকরি পরিবর্তন করতে চান, তারা এই ধরনের বিষয়ে তাড়াহুড়ো করবেন না। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের সিংহ রাশিফল
স্বাস্থ্যের অবনতি হতে পারে। কাজ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৯টা ০৫
আজকের কন্যা রাশিফল
বাড়ির পরিবেশ ঠিক থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীদের বদলি হতে পারে। ব্যবসায় ভাল লাভ হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ৯টা ৫০
আজকের তুলা রাশিফল
আজ আপনি কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। কিছু অসহায় মানুষকে সাহায্যও করবেন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। মুলতুবি কাজগুলি সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম করবেন। আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ৮টা ৪৫
আজকের বৃশ্চিক রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের আচরণ ঠিক রাখুন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩৫
আজকের ধনু রাশিফল
মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আজ আপনাকে ডাক্তার এবং হাসপাতালে অনেক বার যেতে হতে পারে। আর্থিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ বড় কোনও খরচ হতে পারে। কর্মস্থলে কাজের চাপ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা ৫০ থেকে সন্ধ্যা ৬টা
আজকের মকর রাশিফল
ব্যবসায়ীদের আইনী বিষয়ে গাফিলতি না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ধরনের ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। জীবনসঙ্গীর মেজাজ ঠিক থাকবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে ৮টা ৫৫
আজকের কুম্ভ রাশিফল
যে সব বেকার জাতকরা চাকরি খুঁজছেন, তারা আজ ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায় ভাল লাভ হবে। ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি থাকবে। আজকের দিনটি পরিবারের সঙ্গে খুব ভাল কাটবে। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০
আজকের মীন রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। অফিসে আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায় ভাল লাভ হবে। পারিবারিক পরিবেশ ঠিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications