Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ১৫ জুলাইয়ের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে। হঠাৎ কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। বাড়ির লোকেরা আপনার উপর অসন্তুষ্ট হবেন। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৬টা থেকে ৮টা ২০

বৃষ রাশি
চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার দীর্ঘস্থায়ী কোনও প্রচেষ্টায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আপনার স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ১০

মিথুন রাশি
বেকার জাতক, জাতিকারা আজ ভাল কাজের প্রস্তাব পেতে পারেন। শীঘ্রই আপনার কর্মজীবন শুরু হবে। যাঁরা অনলাইন ব্যবসা করছেন, তাঁরা প্রচুর আর্থিক লাভ করতে পারেন। আপনার কাজে গতি আসবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি
কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে মুলতবি থাকে, তবে আজ তা সম্পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করবেন এবং আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বড় ব্যবসায়ীদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। অনেক দিন পর আজ আপনি আপনার প্রিয়জনকে সময় দেবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আজ আপনার পায়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৬টা থেকে ৮টা ১৫

সিংহ রাশি
পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। শীঘ্রই আপনি আপনার ঋণ থেকে মুক্তি পেতে পারেন। বিদেশি কোম্পানিতে কর্মরতদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি
কন্যা রাশির জাতক, জাতিকাদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার মুলতবি কাজ শেষ হতে পারে। এছাড়াও, আজ আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেসরকারি চাকুরিজীবীদেরও উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি কোনও পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে রাত ৯টা

তুলা রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীদের এক সঙ্গে অনেক কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আপনার কাজে ভুল হবে, পাশাপাশি আপনার পারফরম্যান্সও খারাপ হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর খারাপ আচরণ আপনার মনে আঘাত দিতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা

বৃশ্চিক রাশি
চাকরিজীবীদের মান-সম্মান বাড়তে পারে। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ করার আগে ভাল করে ভাবনা-চিন্তা করুন। মা বা বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে। ক্লান্তি এবং মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

ধনু রাশি
চাকুরিজীবীদেরকে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভাল আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা

মকর রাশি
সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। আজ আপনি আপনার সন্তানের শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত হবেন। ব্যবসায়ীরা সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কুম্ভ রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ আপনার সমস্যার সমাধান হতে পারে এবং আপনি ভাল ফলাফল পাবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। পরিবারের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ কোনও সুসংবাদ পেতে পারেন। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। হাঁপানিতে রোগীদের নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: হালকা সবুজ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১১টা ৩০

মীন রাশি
অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। পারিবারিক ঋণ থেকে মুক্তি পেতে পারেন। মানসিকভাবে আপনি খুব ভাল বোধ করবেন। আজ জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক হতে পারে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীরা আজ মোটামুটি লাভ করবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে ১১টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications