Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 15 অক্টোবর 2025

By Paramita Das

Ajker Rashifal, 15 February 2025: জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ্কগুলির গতি এবং অবস্থানের ভিত্তিতে, প্রাকৃতিক এবং শারীরিক লক্ষণ অথবা দুয়ের সমন্বয়ে ব্যক্তি, সমষ্টি বা দেশের ভবিষ্যৎ নিরুপণের প্রায়োগিক দিকটি নিয়ে অভিজ্ঞতাভিত্তিক জ্ঞানের সংগ্রহ হিসেবে বিস্তার লাভ করে। জ্যোতিষ বিদ্যার দ্বারা ভবিষ্যৎবাণী করা সম্ভব। এই শাস্ত্রের উৎপত্তিকালে জ্যোতিষশাস্ত্র-জ্যোতির্বিজ্ঞান এক ও অভিন্ন ছিল।

আজ ১৫ ফেব্রুয়ারি, শনিবার বিভিন্ন গ্রহের গতিবিধির প্রভাব অনুসারে কেমন যাবে আপনার দিন, ভাগ্যবান সংখ্যা ও রঙ কী হবে, সে সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-

office
  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন অত্যন্ত ভালো যেতে চলেছে। কেরিয়ার থেকে ব্যবসায় আপনারা এগিয়ে যেতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবেন। এই সময় আপনার ব্যবসাতেও সফলতা আসবে। আপনার অফিসে সকলে কাজের খুব প্রশংসা করবেন। এসময় মাথা ঠান্ডা রেখে চলবেন।
শুভ সংখ্যাঃ ২, শুভ রঙঃ বেগুনি

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন অত্যন্ত ভালো যাবে। এসময় আপনার কেরিয়ারে যে বাধা ছিল তা আজ কেটে যাবে। আজ আপনার বিদেশ যাওয়ার খবর পাকা হবে। আজ কারোর সঙ্গে অশান্তিতে জড়াবেন না। শেয়ার বাজারে যারা যুক্ত, তাদের আজকের জন্য অত্যন্ত শুভ যাবে। নতুন কোনও ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি।

শুভ সংখ্যাঃ ৪, শুভ রঙঃ হলুদ।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের আজকের দিনটি অত্যন্ত আনন্দের দিন। আজকের দিনে আপনি পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। তাছাড়া বৈবাহিক জীবনেও সুখ থাকবে। এসময় যারা ব্যবসা করছেন তাদেরও সাফল্যের সময়। তবে পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নিন

শুভ সংখ্যাঃ ৮, শুভ রঙঃ বেগুনি

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরি থেকে ব্যবসায় লাভের মুখ দেখবেন। আজ আপনি প্রিয়জনের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। তাছাড়া আজকের দিনে আপনি বড় কোনও কাজের খোঁজ পেতে পারেন। আপনি জীবনে যা চাইছেন তাই করতে পারবেন।

শুভ সংখ্যাঃ ৯, শুভ রঙঃ ক্রিম

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময়। এসময়ে শরীর আপনার ভালোই থাকবে। মনোযোগ দিয়ে সকল কাজ করবেন। পরিবারের সঙ্গে আনন্দ করে সময় কাটাতে পারবেন। এই সময় প্রেমিক-প্রেমিকাদের খুব ভালো সময়। তবে এসময় মাথাব্যথার সমস্যা ভুগতে হতে পারে আপনাকে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে

শুভ সংখ্যাঃ ৩, শুভ রঙঃ কালো

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি খুব ভালো। আপনাদের পরিবারে আনন্দ থাকবে। বড় পার্টিতে আজকে আপনাকে যেতে হতে পারে। আপনার সন্তানের ভালো খবর পাবেন। আজকে আপনার জীবন সঙ্গী সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন।

শুভ সংখ্যাঃ ৭, শুভ রঙঃ লাল

  • তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত শুভ যাবে। আপনি সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। তাছাড়া আপনার চোখের একটু সমস্যা হতে পারে। যারা ব্যবসা করছেন কিংবা সোনা ব্যবসায়ে যুক্ত তাদের অত্যন্ত ভালো সময়। সিনিয়রদের কাছ থেকে বিশেষ সমর্থন পাবেন আপনি। কাজের জায়গায় আনন্দের পরিবেশ বজায় থাকবে।

শুভ সংখ্যাঃ ৯, শুভ রঙঃ সাদা

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজে মন বাড়বে। আজ আপনি মশলাদার খাবার খাবেন না। তবে আপনার মনে একটু অশান্ত থাকবে। আপনার পরিবারের সুখ বজায় থাকবে। কাজের জায়গা মনোরম থাকবে। আজকের দিনে পরিবেশ আপনার অনুকূলেই থাকবে।

শুভ সংখ্যাঃ ১০, শুভ রঙঃ হলুদ

  • ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিদের মাথা ঠান্ডা রেখে আজকে সব কাজ করতে হবে। অফিসে একদমই কারোর সঙ্গে ঝামেলায় জড়াবেন না। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের আজ একটু ক্ষতি হতে পারে। প্রিয়জনের সঙ্গে একটু অশান্তি, মনোমালিন্য লেগে থাকবে। তবে আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন। এসময় শরীর আপনার ভালোই থাকবে।

শুভ সংখ্যাঃ ৪, শুভ রঙঃ নীল

  • মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আজকের দিনে আপনি সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। কেরিয়ারে আপনার সমস্ত বাধা কেটে যাবে। এসময় কোমরে ব্যথা হতে পারে।

শুভ সংখ্যাঃ ৭, শুভ রঙঃ গোলাপি

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের আজকের খুব ভালো সময় শুরু হবে। তবে এসময় আপনার বসের সঙ্গে আপনার ঝামেলায় হতে পারে। শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নিন। আজকে আপনার মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে অশান্তি লেগে থাকবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের আজকের দিনটি খুব ভালো যাবে।

শুভ সংখ্যাঃ ৪, শুভ রঙঃ লাল

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের আজকের দিনটি ততটা শুভ নয়। তাই মাথা ঠান্ডা রেখে চলুন। অফিসে গিয়ে সকলের সঙ্গে অশান্তি হতে পারে। আজকে কাজের পরিবেশ ততটা মনোরম থাকবে না। তবে ব্যবসায় লাভ করতে পারবেন আপনি।

শুভ সংখ্যাঃ ৫, শুভ রঙঃ সবুজ

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Story first published: Saturday, February 15, 2025, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion