Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 15 ফেব্রুয়ারি 2023

বুধবার ১৫ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 15 February 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

আপনার কাজে কোনও বাধা থাকলে, আজ আপনার কাজ সম্পন্ন হতে পারে। প্রমোশন লেটার পাওয়ার সম্ভাবনা খুব বেশি। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনারা একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার মাথাব্যথা ও শরীর দুর্বল অনুভব হতে পারে।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৪টা ৪০ থেকে দুপুর ৩টা

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনার খুব ভালো কাটবে। আটকে থাকা অর্থ আজ ফেরত পেতে পারেন। এছাড়াও, আপনি অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বেশি থাকবে, তবে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ১১টা ৩০ থেকে দুপুর ২টা

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

ব্যবসায়ীরা যদি পার্টনারশিপে কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে এক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে ভালো। চাকুরিজীবীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকুন। অর্থ সংক্রান্ত কাজ খুব ভেবেচিন্তে করুন, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে। বেকার জাতকরা আজ চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। টাকা হাত থেকে বেরিয়ে যেতে পারে। আজ আপনি খুব চিন্তিত হবেন। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের আজ ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। আজ বসের মেজাজ খুব খারাপ থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

যে সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন, তারা সফল হতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। আজ বস আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

কোথাও যাত্রা করার সময় আপনার জিনিসপত্র সামলে রাখুন, অন্যথায় সেগুলি চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গাঢ় গোলাপী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আজ আপনি ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আজ বসও আপনার প্রতি খুব খুশি হবেন। আজ ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করবেন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মুডে থাকবেন। আজ আপনাকে অফিসে কোনও কঠিন কাজ দেওয়া হতে পারে। যে কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

অফিসে সহকর্মীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। ব্যবসায়ীরা আজ আর্থিক সংকটে পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, February 15, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion