Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 15 December 2022 : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ১৫ ডিসেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
ব্যবসা সম্প্রসারণের জন্য এই সময়টি অনুকূল। আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। চাকুরিজীবীরা অফিসে তাদের প্রতিভা দেখানোর সুবর্ণ সুযোগ পেতে পারেন। আজ আপনাকে আপনার পছন্দের প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা ১৫

বৃষ রাশি
অফিসে আপনার মুলতবি কাজগুলি সময়মতো সম্পন্ন হবে এবং আপনি আজ দারুণ স্বস্তি পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। চাকুরিজীবী জাতকদের আয় বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। খুব সাবধানে ধারালো বস্তু ব্যবহার করুন, নইলে আঘাত পেতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মিথুন রাশি
কর্মক্ষেত্রে দিনটি খুব একটা ভাল কাটবে না। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে। খরচ বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি
শিল্পকলা, ফ্যাশন, মিডিয়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

সিংহ রাশি
আর্থিক ক্ষতি হতে পারে। অর্থের অভাবে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীরা তাদের ভাল পারফরম্যান্সের ভিত্তিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করবেন। ছোটো ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। বড় ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি
আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ভেবেচিন্তে কাজ করলে ভালো ফলাফল পাবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার পদোন্নতি হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

তুলা রাশি
বস যদি আপনাকে অফিসে কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে সেটা মন দিয়ে করুন। কোনও কাজে অন্যের ওপর নির্ভর না করলেই ভালো হবে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে তাড়াহুড়ো করে কোনও আর্থিক সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনাকে প্রতিদিন মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি
আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। এভাবে অবহেলা করতে থাকলে বড় সমস্যায় পড়তে পারেন। এই রাশির শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। পরীক্ষায় দারুণ সাফল্য পেতে পারেন। অফিসের পরিবেশ ভাল থাকবে। আজ আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। বস আজ আপনার প্রশংসা করবে। ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থ সংক্রান্ত লেনদেন না করলেই ভালো হবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

ধনু রাশি
আপনার আত্মবিশ্বাস এবং সাহসের জোরে আজ আপনি সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আজ আপনি আপনার সমস্ত দায়িত্ব খুব ভালভাবে পালন করবেন। অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বস আপনার পরামর্শকে খুব গুরুত্ব দেবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি
আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আটকে থাকা অর্থ আজ পেতে পারেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। তাদের পরামর্শ মেনে চলুন। ব্যবসায়ীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

কুম্ভ রাশি
সরকারী চাকুরিজীবীদের আজকের দিনটি খুবই ভাল কাটবে। আপনার বদলি হতে পারে বা আয়ও বাড়তে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে। আজ আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি ক্লান্ত এবং দুর্বল বোধ করতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

মীন রাশি
অফিসে আপনার পারফরম্যান্স খুব ভাল হবে এবং উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন। ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন। ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি পরিবারের সঙ্গে খুব আনন্দে কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications