Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৫ ডিসেম্বরের রাশিফল

আজকের দিনটি আপনার কেমন কাটবে? আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন কি? জানতে দেখুন দৈনিক রাশিফল।

Ajker Rashifal : 15 December 2021

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে, বিশেষ করে ব্যবসায়ীরা আজ প্রচুর আর্থিক লাভ করতে পারেন। আপনি যদি আপনার ব্যবসা প্রসারিত করার পরিকল্পনা করছেন, তাহলে একটি ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরাও উন্নতি করতে পারেন। আপনি যদি ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত থাকেন, তাহলে আজ আপনার কোনও ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক থেকে আজকের দিনটি খুব ব্যয়বহুল হতে চলেছে। আপনাকে শুধুমাত্র আপনার বাজেট মাথায় রেখে খরচ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি খুব রোমান্টিক হতে চলেছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

বৃষ রাশি

বৃষ রাশি

আজকের দিনের শুরু ভাল হবে না। আপনি অলস বোধ করতে পারেন। কাজে মনোনিবেশ করতে পারবেন না। নিজেকে সতেজ রাখতে আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন করুন। কাজের প্রতি অবহেলা আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করছেন, তবে আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক উন্নত করার চেষ্টা করুন। অর্থ পরিস্থিতির উন্নতি সম্ভব। আপনি যদি ভেবেচিন্তে ব্যয় করেন, তবে শীঘ্রই আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হতে পারে। আজ আপনার অর্থ উপার্জনের একটি ভাল সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে এবং আপনি তাদের পূর্ণ সমর্থন পাবেন।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

মিথুন রাশি

মিথুন রাশি

আজ আপনাকে রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন, অন্যথায় আপনি দীর্ঘ সময়ের জন্য আইনি জটিলতায় আটকা পড়তে পারেন। অর্থের দিক থেকে আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হওয়ার লক্ষণ রয়েছে। আপনার আর্থিক সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিরা আজ আশানুরূপ ফল পাবেন না। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ব্যস্ততায় কাটবে। অফিসে কাজের চাপ থাকবে। আজ আপনি মানসিক এবং শারীরিকভাবে খুব দুর্বল বোধ করতে পারেন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা

কর্কট রাশি

কর্কট রাশি

স্বাস্থ্য আজ ভাল থাকবে না। একজন ভাল ডাক্তারের পরামর্শ নিন। অবহেলা করলে আপনিই সমস্যায় পড়বেন। অফিসে বসের সহযোগিতা পাবেন। সহকর্মীদের সঙ্গে সমন্বয় ভাল হবে। কসমেটিক্স, আসবাবপত্র, ইলেকট্রনিক্স, ডেকোরেটিভ আইটেম, ইত্যাদির ব্যবসা করছেন যারা, তাদের আজ লাভ হতে পারে। ভাল আর্থিক লাভ করতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। পরিবারের সদস্যদের স্নেহ ও সমর্থন পাবেন। বড় ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। আপনার বিবাহিত জীবনে সুখ বাড়বে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ৫৫

সিংহ রাশি

সিংহ রাশি

অফিসে আপনার অবস্থান শক্তিশালী করার জন্য, আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ যদি আপনার উপর একটি কঠিন কাজ অর্পণ করা হয়, তবে তা আপনার বুদ্ধি দিয়ে সম্পন্ন করার চেষ্টা করুন। শীঘ্রই আপনার সামনে উন্নতির দুয়ার খুলে যেতে পারে। ব্যবসায়ীদের আজ বড় আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের পরামর্শে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক উন্নত হবে। অর্থের দিক থেকে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি আরও সঞ্চয় করতে সক্ষম হবেন। আজ আপনার পায়ের সমস্যা হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। আপনার বড় আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আপনি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করেন, তবে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। অর্থের দিক থেকে আজকের দিনটি ভাল কাটার সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা ২০

তুলা রাশি

তুলা রাশি

দুশ্চিন্তা ছেড়ে আপনার কাজে মনোনিবেশ করুন। মানসিক চাপ নিলে তা আপনার শারীরিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। অর্থের দিক থেকে আজকের দিনটি ব্যয়বহুল হতে চলেছে। অতিরিক্ত খরচ আপনার বাজেটকে ভারসাম্যহীন করে দিতে পারে। আপনি যদি আপনার আয় বাড়ানোর চেষ্টা করছেন, তবে শীঘ্রই সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনাদের মধ্যে ভালবাসা বাড়বে। বিকেলে কোনও ভাল খবর পেতে পারেন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। ঘরোয়া কলহ বাড়তে পারে। বাড়ির সদস্যদের সঙ্গে আপনার সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ খুব সাবধানে কথা বলুন। অর্থের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার আয় বৃদ্ধির লক্ষণ রয়েছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা আজ ভাল আর্থিক লাভ করতে পারেন। আপনার ব্যবসা নতুন দিকে অগ্রসর হবে। চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। আজ স্বাস্থ্য ভাল থাকবে। আপনি নিজের উপর মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫

ধনু রাশি

ধনু রাশি

ডায়াবেটিসের রোগীদের খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাকে মিষ্টি খাওয়া এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। একটুও অসাবধানতা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততায় কাটবে। ব্যবসায়ীদের কঠিন সংগ্রামের পরে সাফল্য পাওয়ার শক্তিশালী সম্ভাবনা রয়েছে। বস অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতে অর্পণ করতে পারেন। আপনি আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মকর রাশি

মকর রাশি

শিক্ষার্থীদের আজ লেখাপড়ায় মন বসবে না। আপনি অলস বোধ করতে পারেন। আপনাকে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম এবং ধ্যান অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের ভাল লাভের জন্য তাদের ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে বিনিয়োগের সিদ্ধান্ত না নিলেই ভাল হবে। চাকুরিজীবীরা আজ অফিসে কাজে মনোযোগ দিন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। জীবনসঙ্গীর সাথে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ঝগড়া না করাই ভাল। আজ আপনাকে খুব সাবধানে ধারালো বস্তু ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আপনি যদি জমি বা বাড়ি কেনার কথা ভাবছেন, তবে এই সময়টি এর জন্য উপযুক্ত নয়। আপনাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভাল কাটবে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের বস আপনার পরিশ্রমে খুব খুশি হবেন। আপনার ইতিবাচকতা এবং কঠোর পরিশ্রম উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করবে। ছোটো ব্যবসায়ীরা ভাল আর্থিক লাভ করতে পারেন। পারিবারিক জীবন সুখের হবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। আজ মায়ের সঙ্গে খুব ভাল সময় কাটবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি

মীন রাশি

আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করছেন, তবে পার্টনারের নেওয়া সিদ্ধান্তগুলিকে সমর্থন করুন। অকারণে ঝগড়া-ঝামেলা থেকে দূরে থাকুন। আপনাকে অর্থের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসে বেশি কথা না বলার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে যে রাজনীতি চলছে সেদিকেও সতর্ক থাকুন। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনি যদি ভেবেচিন্তে ব্যয় করেন, তবে কোনও সমস্যা হবে না। আজ আপনি সন্তানদের শিক্ষা নিয়ে চিন্তিত থাকবেন। আপনার স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেল ৪টা

Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।

Story first published: Wednesday, December 15, 2021, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion