Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 15 April 2023: পয়লা বৈশাখ দিনটি কেমন কাটবে? দৈনিক রাশিফল 15 এপ্রিল 2023
আজ ১৫ এপ্রিল, বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দের প্রথম দিন। পয়লা বৈশাখে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, কাদের আর্থিক উন্নতি হবে, সেই সব প্রশ্নের উত্তর জেনে নিন আজকের রাশিফল থেকে। আসুন দেখে নেওয়া যাক, মেষ থেকে মীন পর্যন্ত সব রাশির ভাগ্যে কী রয়েছে।

আজকের মেষ রাশিফল - কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে, কিন্তু আপনার পরিশ্রম বৃথা যাবে না। আপনি আজ ভালো সুযোগ পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। আজ আপনার বাড়ির কেউ অসুস্থ হতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা
আজকের বৃষ রাশিফল - পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। অফিসের সব কাজ সম্পন্ন হতে পারে এবং আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আজ আপনি তীর্থ যাত্রার সুযোগ পাবেন। পূজাপাঠের প্রতি খুব আগ্রহী হবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা
আজকের মিথুন রাশিফল - ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, অন্যথায় তারা সমস্যায় পড়বেন। চাকুরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকতে হবে। আজ কাজের চাপ বাড়তে পারে। বসও হঠাৎ করে আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের কর্কট রাশিফল - নতুন বাড়ি, জমি কেনার আগে খুব ভালো ভাবে খোঁজ খবর নিন। ব্যবসায়ীদের আটকে থাকা চুক্তি আজ সম্পন্ন হতে পারে। আপনার কঠোর পরিশ্রম সফল হবে। আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে। চাকুরিজীবীদের উপর বড় কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের সহযোগিতা পাবেন। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা
আজকের সিংহ রাশিফল - আজ খুব সতর্ক থাকতে হবে। আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। অফিসে সহকর্মীদের অন্ধভাবে বিশ্বাস করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়ীরা নতুন কাজ শুরু করার ক্ষেত্রে বড় বাধার সম্মুখীন হতে পারেন। আপনাকে ধৈর্য ধরতে পরামর্শ দেওয়া হচ্ছে। শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে ১১টা ৩৫
আজকের কন্যা রাশিফল - চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনি উচ্চ পদ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ঠিক রাখার জন্য, গভীর রাত পর্যন্ত ল্যাপটপ বা মোবাইল ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের তুলা রাশিফল - আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন এবং কম পরিশ্রমে ভালো ফলাফল পেতে পারেন। ব্যবসায় দ্রুত বৃদ্ধি হবে। আপনি আজ যে কাজ শুরু করবেন, তাতেই সাফল্য পাবেন। চাকুরিজীবীরা অফিসে তাদের পছন্দের প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা
আজকের বৃশ্চিক রাশিফল - আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আপনার টাকা যদি দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে, তবে আজ তা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে সব কাজ করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা
আজকের ধনু রাশিফল - চাকুরিজীবীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। সুস্থ থাকার জন্য প্রতিদিন মর্ণিং ওয়াক করুন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের মকর রাশিফল - চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আজ আপনি সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনি খুব ফ্রেশ ফিল করবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের কুম্ভ রাশিফল - শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। পরীক্ষায় সাফল্য পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন, তারা আজ ভালো অফার পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা
আজকের মীন রাশিফল - পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনার ভাই বা বোন যদি বিবাহযোগ্য হয়, তবে আজ তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। মাইগ্রেনের রোগীদের সমস্যা আরও বাড়বে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications