Ajker Rashifal : কেমন কাটবে নববর্ষের প্রথম দিন? দেখুন ১৫ এপ্রিলের রাশিফল

পয়লা বৈশাখের সারাদিন আপনার কেমন কাটবে? কী আছে আপনার ভাগ্যে? জানতে দেখুন আজকের রাশিফল।

Ajker Rashifal : 15 April 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। অফিসে আপনাকে কোনও কঠিন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। হয়তো আপনার যোগ্যতা যাচাই করার জন্য বস আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। কম পরিশ্রমে ভাল সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। প্রিয়জনের কাছ থেকে কোনও সুখবরও পেতে পারেন। স্বাস্থ্য আজ ঠিক থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা ৩০

বৃষ রাশি

বৃষ রাশি

ব্যবসায়ীরা যদি কিছু পরিবর্তন করার পরিকল্পনা করছেন, তবে এই সময়টি তার জন্য উপযুক্ত। সরকারি চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনার ডিহাইড্রেশন হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। অফিসে আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। আপনাকে একসঙ্গে অনেকগুলি কাজ সামলাতে হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। বাড়ির সদস্যদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

কর্কট রাশি

কর্কট রাশি

আজকের দিনের শুরুটা ভাল হবে। চাকুরিজীবীদের অফিসে খুব বেশি হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার সহকর্মীর সঙ্গে কোনও বিষয়ে তর্ক হতে পারে। আজ ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে তাঁরা সাফল্য পেতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনার চোখের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ৫৫

সিংহ রাশি

সিংহ রাশি

আজ আপনি পূজাপাঠে আগ্রহী থাকবেন। আপনার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আপনি আজ মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন। বাড়িতে অতিথিরাও আসতে পারে। যে সকল বেকার জাতকরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তাঁরা আজ একটি বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের কল পেতে পারেন। ব্যবসায়ীরা আশানুরূপ ফল পেতে পারেন। পরিবারের সাপোর্ট পাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে রাত ৭টা ২০

কন্যা রাশি

কন্যা রাশি

আজ ব্যবসায়ীরা ভাল সুযোগ পেতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। সরকারি চাকরিরত ব্যক্তিরা অফিসে অনেক সম্মান পেতে পারেন। আপনার ভাল পারফরম্যান্সের জোরে আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা মজবুত হবে। পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। খুব বেশি স্ট্রেস নেওয়া স্বাস্থ্যের জন্য ভাল হবে না। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

তুলা রাশি

তুলা রাশি

স্বাস্থ্য ভাল থাকবে না। আপনার মাথাব্যথা, ক্লান্তি, দুর্বলতা হতে পারে। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের পরামর্শ মেনে চলুন। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। ব্যবসায়ীরা আজ মিশ্র ফল পেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আজকের দিনটি এই রাশির বিবাহিতদের খুব ভাল কাটবে। আপনার বিবাহিত জীবনে সুন্দর মোড় আসতে পারে। অর্থের অবস্থা ভাল থাকবে। অফিসে কোনও গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যাওয়ায় আপনার কাজে ব্যাঘাত ঘটতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫

ধনু রাশি

ধনু রাশি

চাকরি সংক্রান্ত কোনও সমস্যা চলতে থাকলে, আজ সেই সমস্যার অবসান হতে পারে। অনেকদিন পর আপনি কাজে মনোযোগ দিতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা করতে হতে পারে। আপনার যদি লিভারের সমস্যা থাকে, তাহলে খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

মকর রাশি

মকর রাশি

কর্মক্ষেত্রের পরিস্থিতির ভাল থাকবে না। অফিসের পরিবেশ ভাল থাকবে না। আপনার উপর কাজের চাপও বেশি হতে পারে। ব্যবসায়ীদের কোনও আটকে থাকা চুক্তি আজ সম্পন্ন হতে পারে। শীঘ্রই ভাল আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকেন, তবে আজ তাঁর জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার ত্বকের সমস্যা হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। নতুন গাড়ি, বাড়ি কেনার জন্য সময়টি অনুকূল। চাকুরিজীবীদের অলসতা ত্যাগ করে কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় কিছু গুরুত্বপূর্ণ কাজ আজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্যবসায়ীরা আজ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সহজে সম্পন্ন হওয়া কাজেও বাধা আসতে পারে। আজ আপনার স্বাস্থ্যের সমস্যা হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেল ৪টা

মীন রাশি

মীন রাশি

দাম্পত্য জীবনে অশান্তি হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজ অফিসে বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। ব্যবসায়ীরা আজ ভাল লাভ করতে পারেন। হাতে একটি বড় অর্ডার আসার সম্ভাবনা আছে। থাইরয়েডের রোগীদের নিজেদের স্বাস্থ্যের প্রতি আরও খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২০

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, April 15, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion