Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal (14 September 2023): মেষ থেকে মীন, বৃহস্পতিবারে কোন রাশির ভাগ্যে কী আছে? দেখে নিন রাশিফল
Ajker Rashifal: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
বিবাহিত জাতকদের জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে ভাল খবর পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। অফিসে আজ আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৫০
আজকের বৃষ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। বহুদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভাল কাটবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে ১১টা ৩০
আজকের মিথুন রাশিফল
বাড়ির পরিবেশ আজ ভাল থাকবে না। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হওয়ার কারণে আপনি খুব চিন্তিত থাকবেন। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। আপনাকে আপনার সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় কিছু কাজ আজ অসম্পূর্ণ থেকে যাবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আজ আপনি বেশ ক্লান্তি অনুভব করবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের কর্কট রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল যাবে। আজ আপনি কোনও সেমিনারে অংশ নিতে পারেন। আপনি কিছু নতুন তথ্য পাবেন, যা ভবিষ্যতে আপনার জন্য খুব উপকারী হবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০
আজকের সিংহ রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে না। আজ খরচ বাড়বে। পিতার সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে ৯টা ১৫
আজকের কন্যা রাশিফল
আজ দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করেন, তাঁদের আজকের দিনটি ভাল যাবে না। পার্টনারের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০
আজকের তুলা রাশিফল
বন্ধুদের সঙ্গে আজকের দিনটি ভাল কাটবে। অফিসে সহকর্মী এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আপনার আচরণ ঠিক রাখুন। অর্থের দিক দিয়ে দিনটি ভাল যাবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের বৃশ্চিক রাশিফল
ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আজ আপনি বাড়িতে পূজাপাঠ ও যজ্ঞের আয়োজন করতে পারেন, অথবা কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে নিজের কাজে মনোযোগ দিন। সময় নষ্ট করবেন না। আজ বস আপনার উপর নজর রাখবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা
আজকের ধনু রাশিফল
লভ লাইফ ভাল কাটবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে অযথা ব্যয় করবেন না। অফিসে আপনার কাজ প্রশংসিত হবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের মকর রাশিফল
পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে সকাল ১০টা
আজকের কুম্ভ রাশিফল
চাকরি পরিবর্তনের জন্য এটাই সঠিক সময়। ব্যবসায়ীদের আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে বিরাট ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনাদের মধ্যে দূরত্ব কমবে। আজ অর্থ উপার্জনের কোনও সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা ৫০ থেকে ৮টা ১৫
আজকের মীন রাশিফল
আজকের দিনটি মোটামুটি যাবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আজ আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। তাই তাঁর ঠিকমতো যত্ন নেওয়া প্রয়োজন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
