Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ১৪ সেপ্টেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজকের দিনটি এই রাশির বিবাহিতদের খুব ভাল কাটবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটতে পারে। অর্থের অভাবে আজ আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে যেতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৩
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ১০টা

বৃষ রাশি
আজকের দিনটি ব্যবসায়ীদের ভাল কাটতে পারে। আপনি যদি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করেন, তাহলে আজ ভাল ফল পেতে পারেন। চাকুরিজীবীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অফিস পলিটিক্স নিয়ে খুব সতর্ক থাকুন। কেউ কেউ আপনার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আজ আপনার মানসিক চাপ বাড়তে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ২টা ৩০

মিথুন রাশি
আয় বৃদ্ধি হতে পারে। আপনি ঋণ পরিশোধে সফল হতে পারেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনাকে আপনার পছন্দের একটি প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। বাড়ির পরিবেশের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের কিডনির রোগ আছে, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি
পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। বিবাহিত জীবন ভাল কাটবে না। চাকুরিজীবীদের আরও কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। শেয়ারবাজারের সঙ্গে যারা যুক্ত, তাদের আজ ভাল লাভ হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ৫৫

সিংহ রাশি
আপনার অনিয়ন্ত্রিত রাগ আজ আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে। আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। চাকুরিজীবীরা আজ ভাল ফলাফল পেতে পারেন। উন্নতির হতে পারে এবং আয়ও বৃদ্ধি পেতে পারে। ফিনান্সে যারা কাজ করেন, তাদের আজ ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

কন্যা রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে না। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে না। ব্যবসায়ীদের আজ বড় আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। অর্থের অবস্থা ভাল থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২০

তুলা রাশি
অফিসে কাজের চাপ বেশি থাকবে। তবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে সময়মতো সমস্ত কাজ শেষ করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে শীঘ্রই সমস্ত ঝামেলা দূর হবে। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি খুব ফ্রেশ ফিল করবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেল ৪টা

বৃশ্চিক রাশি
চাকুরীজীবীরা অতীতে করা কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। আজ বস আপনাকে আপনার প্রমোশন লেটার দিতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটতে পারে। আজ আপনি শারীরিক ভাবে খুব দুর্বল বোধ করতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

ধনু রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। ব্যবসায়ীরা বিনিয়োগ করার ভাল সুযোগ পেতে পারেন। যদি সম্প্রতি আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনায় কোনও পরিবর্তন করে থাকেন, তবে আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার ফুড পয়জনিং হতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলাই ভাল।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

মকর রাশি
দাম্পত্য জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আজ আপনার গ্যাস, বদহজম ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কুম্ভ রাশি
সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমাধান হতে পারে এবং আপনার বড় আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আপনি আপনার প্রিয়জনকে সুন্দর উপহারও দিতে পারেন। সরকারি চাকুরিজীবীদের কাজের চাপ বেশি হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন করা উচিত।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫

মীন রাশি
আজ আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। চাকুরিজীবীদের দিনটি ভালই কাটবে। ছোটো ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আজ দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications