Ajker Rashifal: মহালয়ার দিনে কী ঘটবে আপনার জীবনে? দৈনিক রাশিফল 14 অক্টোবর 2023

Ajker Rashifal, 14 October 2023: শনিবার, ১৪ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 14 October 2023

আজকের মেষ রাশিফল

যদি আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘদিন ধরে স্থগিত থাকে, তবে আজই তা সম্পূর্ণ করার চেষ্টা করুন, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনার ব্যস্ত রুটিনের কারণে, প্রিয়জনকে সময় দিতে পারবেন না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

আজকের বৃষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। বিশেষ করে যাঁরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা বড় সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি কোনও দামী জিনিস কিনতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ৩টা ৪৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মিথুন রাশিফল

আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের জন্য আপনাকে হঠাৎ যাত্রা করতে হতে পারে। আজ অনেক বেশি খরচ হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা

আজকের কর্কট রাশিফল

অর্থ সংক্রান্ত লেনদেন খুব সাবধানে করুন, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তায় আপনার সব কাজ সময়মতো শেষ হবে। গুরুজনদের ভালোবাসা ও আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল

আজ আপনার মন অস্থির থাকবে। কাজে মন বসবে না। আর্থিক অবস্থার উন্নতি করতে হলে, আপনার আয় বৃদ্ধির প্রচেষ্টা আরও বাড়াতে হবে। পরিবারের সঙ্গে ঝগড়া-ঝামেলা না করাই ভালো।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৯টা ০৫

আজকের কন্যা রাশিফল

যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, আজ তাঁরা সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। পরিবারের কারুর সঙ্গে যদি আপনার বিবাদ হয়ে থাকে, তাহলে আজ কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের তুলা রাশিফল

স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আর্থিক সঙ্কটে পড়তে না চাইলে, আপনার খরচ কমানোর চেষ্টা করুন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ।আপনার সমস্ত কাজ সহজেই সম্পন্ন হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ীদের বেশি টাকা লোন না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে বসের সামনে সঠিক আচরণ করুন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আজ বড় ভাই বা বোনের সঙ্গে আপনার বিবাদ হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে ৮টা ৫৫

আজকের ধনু রাশিফল

আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি কম পরিশ্রমে দুর্দান্ত সাফল্য পাবেন। আপনার কাজে আসা বাধা-বিপত্তি আজ দূর হতে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার প্রিয়জনের জন্য দামী উপহার কিনতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা ৫০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মকর রাশিফল

পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। আর্থিক অবস্থা ঠিক থাকবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার করা কাজে ভুল ধরতে পারেন। আপনার ভুলগুলোকে খোলা মনে মেনে নেওয়াই ভালো।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩৫

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আপনার আয় বৃদ্ধিও সম্ভব। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ৮টা ৪৫

আজকের মীন রাশিফল

অফিসে প্রতিযোগিতা বাড়তে পারে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে পরামর্শ করে তবেই গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ৯টা ৫০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, October 14, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion