Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 14 October 2022 : আজ সারা দিন আপনার কেমন কাটবে? দেখুন ১৪ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। আপনি আজ মানসিকভাবে ভাল বোধ করবেন না। মনে অনেক ধরনের নেতিবাচক চিন্তা আসতে পারে। অফিসে আপনার সামান্য অবহেলার কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে। আজ ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা আজ বড় কিছু করার সুযোগ পেতে পারেন। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নিলেই ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা ১০

বৃষ রাশি
লভ লাইফ ভালই কাটবে। এই রাশির বিবাহিত জাতকরাও দীর্ঘদিন পর ভাল সময় কাটাতে পারেন। আজকের দিনটিকে আরও বিশেষ এবং স্মরণীয় করে তুলতে আপনি ক্যান্ডেললাইট ডিনারেও যেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনি পরিশ্রম করতে থাকুন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে। আপনি মানসিক এবং শারীরিকভাবে খুব ভাল বোধ করবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৪০

মিথুন রাশি
সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। যারা বেসরকারি চাকরি করছেন, তাদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীদের এই সময়ে কোনও পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। বাড়ির বড়দের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। সুস্থ থাকার জন্য, প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা ৩০

কর্কট রাশি
কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। খাওয়াদাওয়া দিকে খেয়াল রাখুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা ০৫

সিংহ রাশি
ব্যবসায়ীদের ভাল লাভ হবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: ভোর ৪টা থেকে ১১টা ৩০

কন্যা রাশি
আজ বড় খরচ হতে পারে। চাকুরিজীবীদের অফিসের কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সময় নষ্ট না করাই ভাল। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। আজ আপনার কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি ও অম্বলের সমস্যা হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা ২০

তুলা রাশি
চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার অবনতি হতে পারে। ব্যবসায় মন্দা আজ আপনার উদ্বেগ বাড়াতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারেন। তবে কঠোর পরিশ্রম করতে থাকুন, পাশাপাশি ব্যবসায়িক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিন। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। একটানা কাজ করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ১০টা থেকে বেলা ১২টা

ধনু রাশি
ব্যবসায়ীদের হাতে ভাল সুযোগ আসবে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। অফিসে বস আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি পরিবারের সঙ্গে খুব মজার সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। ডায়াবেটিস রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

মকর রাশি
বাড়ির পরিবেশ ভাল থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ ছোটো ভাই বা বোনের কাছ থেকেও কোনও সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। চাকুরিজীবীরা তাদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন। খরচ বাড়তে পারে। আজ আপনার মাথাব্যথা ও ক্লান্তি বোধ হতে পারে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

কুম্ভ রাশি
আজ তাড়াহুড়ো করে কোনও কাজ না করাই ভাল, অন্যথায় ক্ষতি হতে পারে। আজ গাড়ি ব্যবহার করার সময় খুব সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের উপর মুলতবি কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আজ আপনি মানসিকভাবে খুব দুর্বল বোধ করবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ২০

মীন রাশি
যারা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন, তাদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ বড় ডিল করতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। যদি আপনার কোনও কাজে বাধা আসে, তাহলে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় আপনার সমস্যার সমাধান হতে পারে। যে সব শিক্ষার্থীরা সম্প্রতি কোনও পরীক্ষা দিয়েছেন, তারা সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ২টা ৩০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications