Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 14 নভেম্বর 2023

Ajker Rashifal, 14 November 2023: মঙ্গলবার, ১৪ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 14 November 2023

আজকের মেষ রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে। অফিসে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। আজ বসের সহযোগিতা পাবেন। তাঁর কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন, যা ভবিষ্যতে আপনার জন্য খুব উপকারী হবে। ব্যবসায়ীরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে ভালো ফলাফল পাবেন। আজ আপনার ব্যয় বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ১টা থেকে ৫টা ৩০

আজকের বৃষ রাশিফল

শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চান, আজ তাঁরা ভালো ফল পাবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার ভালবাসা এবং সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল

স্বাস্থ্য ভালো থাকবে না। যে কারণে আপনার সারাদিনের পরিকল্পনা ব্যাহত হবে। আজ আপনাকে ডাক্তারের কাছে এবং হাসপাতালেও যেতে হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পরিবারের কারুর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। চাকুরিজীবীরা অফিসের কাজ মনোযোগ দিয়ে করুন। কাজে ভুল করা থেকে বিরত থাকুন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। যদি বড় লাভের আশা করেন, তবে আপনি হতাশ হতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৫টা ০৫ থেকে সকাল ৭টা ৩০

আজকের কর্কট রাশিফল

ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। নতুন কাজ শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। চাকুরিজীবীদের দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বাড়তে পারে। আজ বসেরও মেজাজ খুব খারাপ থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের থেকে ভালো হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল

এই রাশির বেকার জাতকরা আজ ভালো চাকরির অফার পেতে পারেন। যদি সম্প্রতি চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে তাতে ভালো ফল পাবেন। বড় ব্যবসায়ীদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। আপনার জন্য চমৎকার সারপ্রাইজের পরিকল্পনা করতে পারেন। লভ লাইফ ভালো কাটবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বেলা ১১টা ২০ থেকে দুপুর ৩টে ৩০

আজকের কন্যা রাশিফল

লভ লাইফ ভালো কাটবে। যদি লভ ম্যারেজ করতে চান, তাহলে আপনার সম্পর্ক পরিবারের অনুমোদন পেতে পারে। এই রাশির বিবাহিত জাতকদের আজকের দিনটি খুব ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন। ক্যারিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান হবে এবং আপনি আপনার কাজে সঠিকভাবে ফোকাস করতে পারবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অ্যালার্জি বা ইনফেকশনে ভুগতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো ৩০ থেকে বিকেল ৪টে

আজকের তুলা রাশিফল

এই রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। যদি পার্টনারশিপে ব্যবসা করেন, তবে পার্টনারের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি মোটামুটি যাবে। কাজের চাপ কম থাকবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। পরিবারের সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল

শিক্ষার্থীদের জন্য সময়টা অনুকূল। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনার প্রত্যাশার চেয়ে বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে দুপুর ১টা

আজকের ধনু রাশিফল

আজ আপনি পূজাপাঠে বেশি আগ্রহী হবেন। কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ আপনি অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং-এ অংশ নিতে পারেন। আপনার আত্মবিশ্বাস দেখে বস মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। পিতা-মাতার সঙ্গে ভালো সময় কাটাবেন। তাঁদের কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বিকেল ৪টে ২০ থেকে রাত ৮টা ২০

আজকের মকর রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। অর্থ নিয়ে বিবাদ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের বকা শুনতে পারেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি মাথাব্যথা এবং খুব ক্লান্তবোধ করবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ২টো

আজকের কুম্ভ রাশিফল

আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। অফিসে কাজের চাপ বাড়তে পারে। যে কারণে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। ব্যবসায়ীদের আজ কাজের জন্য অনেক দূর যাত্রা করতে হবে। বাড়িতে অতিথি আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টে ১৫ থেকে ৮টা ৫৫

আজকের মীন রাশিফল

অফিসে নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা আজ ভালো ফল পাবেন। আপনার কোনও কাজ দীর্ঘদিন ধরে মুলতবি থাকলে, তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ কোনও বড় সমস্যা হবে না। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে। সন্তানের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, November 14, 2023, 9:16 [IST]
X
Desktop Bottom Promotion