Ajker Rashifal 14 November 2022 : আজ আপনার জীবনে কী ঘটবে? দেখুন ১৪ নভেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 14 November 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ঐক্য থাকবে। আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

বৃষ রাশি

বৃষ রাশি

আপনার কোনও আটকে থাকা চুক্তি সম্পন্ন হতে পারে এবং বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

মিথুন রাশি

মিথুন রাশি

আজকের দিনের শুরুটা ভাল হবে না। আপনার মনে অনেক দুশ্চিন্তা থাকবে এবং আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না। ব্যবসায়ীদের তাদের ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে দুপুর ১টা

কর্কট রাশি

কর্কট রাশি

যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো করবেন না। গুরুজনদের পরামর্শ নিন। চাকুরিজীবীরা অফিসে বসের সঙ্গ পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনাদের মধ্যে ভালবাসা আরও বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হালকা গোলাপী

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০

সিংহ রাশি

সিংহ রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আজ আপনার বাবার সঙ্গে কোনও গুরুতর ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। চাকরি বা ব্যবসার কোনও কাজে বাধা আসতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ০৫

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে জড়িত যারা, তাদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায়ীরা ভাল ফল পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আজ আপনি আরও সঞ্চয় করতে পারবেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। আজ বাড়িতেও কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। একটি গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যাওয়ার কারণে বস আজ আপনার উপর খুব রেগে যাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। জীবনসঙ্গী আজ আপনার জন্য বিশেষ কিছু করতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ঠিক থাকবে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। জীবনসঙ্গীর মেজাজ ভাল থাকবে না। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, গভীর রাত পর্যন্ত জেগে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১২টা

মকর রাশি

মকর রাশি

ঘরের পরিবেশ ভাল থাকবে না। পারিবারিক ঐক্য বিঘ্নিত হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ ভাল লাভ করতে পারেন। লোহা ব্যবসায়ীদের জন্যও দিনটি লাভজনক হবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৯টা থেকে ৮টা ৪৫

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সরকারি চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। কাজে বাধা আসতে পারে। যদিও এই সমস্যাটি সাময়িক। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার পিতা-মাতার সঙ্গে দারুণ সময় কাটাবেন। তাদের কাছ থেকে কিছু ভাল পরামর্শ পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। যাদের ফ্যাটি লিভার আছে, তারা নিজেদের খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৪

শুভ সময়: দুপুর ১২টা থেকে বিকেল ৪টা ৪৫

মীন রাশি

মীন রাশি

এই রাশির বেকার জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আয় বাড়তে পারে। আপনি ইউরিন ইনফেকশনে ভুগতে পারেন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৯টা ৪৫

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, November 14, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion