Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? পড়ুন ১৪ নভেম্বরের রাশিফল

আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে, তা জানতে আজকের রাশিফলটি পড়ুন। এখানে আপনি আপনার কর্মজীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক দিক এবং স্বাস্থ্য সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 14 November 2021

মেষ রাশি

মেষ রাশি

কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি কঠোর পরিশ্রমের যথাযথ ফলও পাবেন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। বাড়ির পরিবেশও খুব ভাল থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। দীর্ঘসময় পর আপনি আপনার প্রিয়জনের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। এতে আপনি খুব খুশি হবেন এবং মানসিক চাপ থেকে কিছুটা মুক্তি পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি সাধারণ হতে চলেছে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা ৩০

বৃষ রাশি

বৃষ রাশি

আপনি যদি সম্প্রতি কোনও নতুন ব্যবসার সাথে যুক্ত হন, তাহলে আপনার ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাকে আপনার গ্রাহকদের পছন্দ-অপছন্দের দিকে বিশেষ খেয়াল রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের ক্রমবর্ধমান মুলতুবি কাজের তালিকা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অসন্তুষ্ট হতে পারেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার আয় বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। শীঘ্রই আপনার সমস্ত অর্থনৈতিক সমস্যার অবসান হতে পারে। ব্যক্তিগত জীবন সুখের হবে। পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি পূর্ণ মানসিক সমর্থনও পাবেন। স্বাস্থ্য ভাল রাখতে, আপনাকে আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজের পাশাপাশি নিজেকেও যথাযথ সময় দিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে দুপুর ২টা

মিথুন রাশি

মিথুন রাশি

অবিবাহিতদের জীবনে নতুন মানুষের প্রবেশ ঘটতে পারে। বিবাহিত জাতকদের জন্য আজকের দিনটি খুবই রোমান্টিক হতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে এবং আপনাদের মধ্যেকার পারস্পরিক বোঝাপড়াও উন্নত হবে। তবে আপনার অত্যধিক খরচের অভ্যাস, আজ আপনাকে আর্থিক সমস্যায় ফেলতে পারে। সরকারি চাকুরিজীবীদের সমস্ত কাজ দ্রুত শেষ করতে পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় কোনও গুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যথাযথ যত্ন নিন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

কর্কট রাশি

কর্কট রাশি

বাড়িতে হোক কিংবা কর্মক্ষেত্র, এই রাশির জাতকদের আজ তর্ক-বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের যদি বস কোনও গুরুত্বপূর্ণ কাজ দিয়ে থাকেন, তাহলে আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন। আপনার কাজে যদি সামান্য ভুল হয়, তাহলে আজ আপনাকে ভুলের মাশুল গুনতে হতে পারে। ব্যবসায়ীদের আজ অর্থনৈতিক লেনদেন করার সময়, খুব সর্তক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক ব্যাপারে কাউকে অন্ধ বিশ্বাস করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে দুপুর ১টা

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীদের আজ অফিসের কোনও গুরুত্বপূর্ণ কাজ করার সময় তাড়াহুড়ো না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার হওয়া কাজ নষ্ট হয়ে যেতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনে কাজ করুন। ব্যবসায়ীরা যদি ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋণ নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে আজকের দিনটি তার জন্য অনুকূল। ব্যক্তিগত জীবনে, সুখ-শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে তরতাজা ও ফিট রাখতে প্রতিদিন হালকা শরীরচর্চা করুন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা ৪০

কন্যা রাশি

কন্যা রাশি

আজ ব্যবসায়ীরা তাদের পুরানো পরিচিতি থেকে ভাল লাভ করতে পারে। চাকুরিজীবীরা যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাহলে শীঘ্রই তারা কোনও বড় সংস্থা থেকে অফার পেতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি ভাল হবে। আপনি যদি আপনার সব ঋণ থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্যতা বজায় রাখার চেষ্টা করুন। জীবনসঙ্গীর সাথে ভাল সময় কাটবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে রাত ৯টা ০৫

তুলা রাশি

তুলা রাশি

আজ অফিসে চাকুরিজীবীদের অবস্থান শক্তিশালী হতে পারে। উর্দ্ধতন কর্মকর্তারা আপনার কর্মক্ষমতা দেখে বেশ সন্তুষ্ট হবে। ব্যবসায়ীদেরও আজ ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পোশাক ব্যবসায়ীরা আজ বড় অর্ডার হাতে পেতে পারেন। কসমেটিক্স ব্যবসায়ীদেরও আজ ভালো মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ জীবনসঙ্গীর সাথে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি ব্যয়বহুল হতে চলেছে। আপনাকে ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। তাই, আপনাকে আজ অতিরিক্ত মানসিক চাপ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: পারপেল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতকদের ভূমিকা কর্মক্ষেত্রে প্রশংসনীয় হবে এবং আজ আপনার পদোন্নতি হওয়ার পাশাপাশি বেতন বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে। খুচরা ব্যবসায়ীদেরও আজ ভাল মুনাফা হতে পারে। শীঘ্রই আপনার ব্যবসা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ব্যক্তিগত জীবনে সুখ থাকবে। পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি ভাল হবে। আপনার যদি ইতিমধ্যেই কিডনি সংক্রান্ত কোনও সমস্যা থাকে, তাহলে একেবারেই অবহেলা করবেন না।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

ধনু রাশি

ধনু রাশি

আপনি যদি পার্টনারশিপে কোনও নতুন কাজ শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে এই সময়টি তার জন্য অনুকূল। আগামী দিনে কাঙ্ক্ষিত ফল পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে চাকরি করতে ইচ্ছুক, তারা কোনও সুখবর পেতে পারে। আপনার পথে আসা বাধাও দূর হয়ে যেতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সাথে তর্ক-বিতর্ক করা এড়িয়ে চলুন। অন্যথায় আপনার বাড়ির শান্তি নষ্ট হতে পারে। আজ আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। তবে ভাবনা-চিন্তা না করে ব্যয় করবেন না। আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, তাহলে আজ হঠাৎ স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে দুপুর ১টা ৩০

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনটি ভাল। আজ কর্মক্ষমতায় বড় উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি আপনার সমস্ত কাজ দ্রুত শেষ করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও সরকারি কাজ, আজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার অর্থনৈতিক অবস্থা সন্তোষজনক হবে। আজ আপনাকে বড় ব্যয়ও করতে হতে পারে। প্রিয়জনের জন্য উপহার কিনতে পারেন। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক ভাল থাকবে। আপনি আপনার প্রিয়জনের পূর্ণ মানসিক সমর্থনও পাবেন। পিতা-মাতার স্বাস্থ্য আজ ভাল থাকবে। আপনি যদি পৈত্রিক ব্যবসার সাথে যুক্ত থাকেন, তাহলে আজ ভাল মুনাফা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩৯

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ছোটোখাটো বিষয়ে জীবনসঙ্গীর সাথে তর্ক-বিতর্ক করা এড়িয়ে চলুন। চাকুরিজীবীদের আজ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। হঠাৎ অফিসে গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি কোনও নতুন ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে আজ বড় বাধা আসার সম্ভাবনা রয়েছে। আজ আপনার মাথাব্যথা কিংবা জ্বর হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০

মীন রাশি

মীন রাশি

আজ অফিসে হঠাৎ করে কাজের চাপ বৃদ্ধি হওয়ায়, আপনি সমস্যায় পড়তে পারেন। তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। লোহা ব্যবসায়ীদের আজ অতিরিক্ত সর্তক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল নাও হতে পারে। তাই আপনাকে বড় ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রমবর্ধমান ক্লান্তি এবং মানসিক চাপ আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৩৭

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে রাত ৭টা ৫৫

Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।

Story first published: Sunday, November 14, 2021, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion