Ajker Rashifal: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 14 মে 2023

রবিবার, ১৪ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 14 May 2023

আজকের মেষ রাশিফল
অফিসে আপনার উপর কোনও কঠিন কাজের দায়িত্ব পড়তে পারে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়ীরা আজ হতাশ হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

আজকের বৃষ রাশিফল
চাকুরিজীবীরা কঠোর পরিশ্রম ও যোগ্যতার জোরে নিজেদের অবস্থান মজবুত করবেন। ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা

আজকের মিথুন রাশিফল
আজকের দিনটি ব্যবসায়ীদের খুব ভালো কাটবে। কোনও চুক্তি যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভ হতে পারে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, তারা সুখবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা ১০ থেকে দুপুর ১টা

আজকের কর্কট রাশিফল
আজ আপনি দাতব্য কাজে অংশগ্রহণ করবেন। কিছু অসহায় মানুষকে সাহায্য করবেন। এ ছাড়াও, আজ আপনি তীর্থ যাত্রায় যেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল যাবে না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টা থেকে রাত ১০টা

আজকের সিংহ রাশিফল
নতুন বাড়ি, জমি কেনার আগে ভাল ভাবে খোঁজ খবর নিন, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থের অভাবে যদি আপনার কোনও কাজ আটকে থাকে, তাহলে আজ সেই কাজটিও সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা

আজকের কন্যা রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। তবে আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। অর্থ নিয়ে আজ কারুর সঙ্গে আপনার তর্ক হতে পারে। ভাজাভুজি ও মশলাদার খাবার এড়িয়ে চলুন, অন্যথায় পেটের রোগে ভুগবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ১০টা ৪৫ থেকে ১২টা ২০

আজকের তুলা রাশিফল
অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আজ অর্থ লাভ হতে পারে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়তে পারে। একসঙ্গে অনেকগুলি কাজ করবেন না, অন্যথায় কাজে ভুল হতে পারে। ব্যবসায় ভাল লাভ হবে। সুস্থ থাকতে, সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ১৮ থেকে সন্ধ্যা ৭টা ২৫

আজকের বৃশ্চিক রাশিফল
ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। বসের দেওয়া কাজ আপনি সময়মতো সম্পন্ন করবেন। বস আপনার প্রতি খুব খুশি হবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা ০৫

আজকের ধনু রাশিফল
ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন। চাকুরিজীবীদের অফিসের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। আপনার অসাবধানতা আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৫টা থেকে সকাল ৯টা ২০

আজকের মকর রাশিফল
আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আজ আপনি ঋণ পরিশোধও করবেন। অফিসে কোনও গুরুত্বপূর্ণ মিটিং-এর জন্য ডাক আসতে পারে। বসের মেজাজ খুব খারাপ থাকবে। আপনাকে আপনার পারফরম্যান্স উন্নত করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের লাভ লাভ হবে। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৪২
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ১৫

আজকের কুম্ভ রাশিফল
অনেকদিন পর, কাজের চাপ কম থাকায় আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আপনার কিছু বন্ধুও আপনার বাড়িতে আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে শো-অফ করবেন না, অন্যথায় সমস্যা বাড়বে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফল পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩৯
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

আজকের মীন রাশিফল
লভ লাইফে ঝামেলা হতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অফিসে আপনাকে ওভারটাইম করতে হতে পারে। হঠাৎ করে আপনাকে কোনও গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের স্বল্প দূরত্বে যাত্রা করতে হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা আজ সাফল্য পাবেন। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় আপনার আঘাত লাগতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৫টা ৫০ থেকে সন্ধ্যা ৭টা ২৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, May 14, 2023, 6:00 [IST]
X
Desktop Bottom Promotion