Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে আজকের দিন? দৈনিক রাশিফল 14 মার্চ 2023
মঙ্গলবার, ১৪ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ৫৫

আজকের বৃষ রাশিফল
ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিকের থেকে ভালো যাবে। পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল
ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদেরকে অফিসে সময় নষ্ট না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

আজকের কর্কট রাশিফল
চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা উপেক্ষা করবেন না, না হলে ক্ষতি আপনারই হবে। ব্যবসায়ীদের মুনাফা অর্জনের জন্য শর্টকাট পথ অনুসরণ না করার পরামর্শ দেওয়া হয়, অন্যথায় আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে রাত ৮টা ১৮

আজকের সিংহ রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আজ কাজের চাপ বেশি থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অর্থ সংক্রান্ত লেনদেনের জন্য আজকের দিনটি ভালো নয়। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৫৫

আজকের কন্যা রাশিফল
অনেকদিন পর আজ নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীরা অফিসে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে দুপুর ২টা ১৫

আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার পারফরম্যান্সে উন্নতি হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পাবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

আজকের বৃশ্চিক রাশিফল
বাড়ির সদস্যদের মধ্যে বিতর্ক চলতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার তর্ক হতে পারে। কর্মক্ষেত্রে ঝগড়া-ঝামেলা এড়িয়ে নিজের কাজে মনোনিবেশ করাই ভালো। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা ৫০

আজকের ধনু রাশিফল
লভ লাইফে সমস্যা দেখা দেবে। আর্থিক পরিস্থিতির উন্নত হবে। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। বস আপনার কাজে খুব খুশি হবেন এবং আপনার প্রশংসাও করবেন। ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ১০টা

আজকের মকর রাশিফল
তীর্থ যাত্রা করতে পারেন। পিতা-মাতার আশীর্বাদ ও সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। তবে শীঘ্রই আপনি কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

আজকের কুম্ভ রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আয় বাড়তে পারে। তবে খরচ কমান। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। আজ আপনাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

আজকের মীন রাশিফল
ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। আর্থিকর ক্ষেত্রে খুব সতর্ক থাকুন, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। ব্যবসায়ীরা যদি অংশীদারিত্বে কোনও কাজ শুরু করতে চলেছেন, তবে তাতে সাফল্য আসতে পারে। অফিসে কোনও গুরুত্বপূর্ণ মিটিং-এর ডাক আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications