Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৪ মার্চের রাশিফল

আজ আপনার ভাগ্যে কী আছে? জানতে পড়ুন ১৪ মার্চের রাশিফল।

Ajker Rashifal : 14 March 2022

মেষ রাশি

মেষ রাশি

যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। পার্টনারের সঙ্গে বিবাদ হওয়ার কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। আপনার চাকরি বিপদে পড়তে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। আজ মানসিক চাপ বাড়তে পারে। আপনি আজ বিশ্রাম করার জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারেন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

বৃষ রাশি

বৃষ রাশি

বাড়ির পরিবেশ বেশ ভালো থাকবে। আজ আপনি বাড়িতে একটি ছোটো পার্টির আয়োজন করতে পারেন। প্রিয়জনের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিরোধ দূর হবে এবং দীর্ঘ সময় পর আপনি আপনার প্রিয়জনের সঙ্গে মনের কথা শেয়ার করার সুযোগ পাবেন। অর্থের দিক দিয়ে দিনটি ব্যয়বহুল হবে। অফিসে আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ছোটোখাটো কাজগুলোও কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা করুন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৯টা ১০

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীরা যদি কোনও বড় ডিল করতে চলেছেন, তবে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। শীঘ্রই আপনার ব্যবসা দ্বিগুণ বৃদ্ধি পাবে। ছোটো ব্যবসায়ীরা সরকারি প্রকল্প থেকে ভাল লাভ পেতে পারেন। চাকুরিজীবীদের এই সময়ে কোনও পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিন। অর্থের অবস্থা ভাল থাকবে। আজ প্রচুর অর্থ ব্যয় হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আপনি আপনার প্রিয়জনের মানসিক সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

কর্কট রাশি

কর্কট রাশি

আজ আপনার গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন। আজ চাকুরিজীবীদের সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সময়মতো শেষ হতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আজ ভাই বা বোনের কাছ থেকে ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পরিবারের কেউ যদি বিয়ের যোগ্য হন, তাহলে তাঁর জন্য ভাল প্রস্তাব আসতে পারে। ডায়াবেটিস রোগীরা খাওয়াদাওয়ার প্রতি বেশি খেয়াল রাখুন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীরা তাদের পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। আপনার পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক সংকট দূর হবে এবং আজ আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন। প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা পড়াশোনায় মনোযোগ দিন। পড়ালেখার ব্যাপারে খুব বেশি উদাসীন হবেন না। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আর্থ্রাইটিসের রোগীদের সমস্যা কিছুটা বাড়তে পারে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনার কাজে তেমন মন বসবে না। কিছু কাজ আজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি পার্টনারশিপে নতুন ব্যবসা শুরু করতে চলেছেন, তবে আজ আপনার পথে বড় বাধা আসতে পারে। এছাড়াও, আপনাকে অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিতে হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির বড়দের কাছ থেকেও ভালো পরামর্শ পেতে পারেন। জীবনসঙ্গী খুব ভাল মেজাজে থাকবে এবং আপনার সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাইতে পারে। এছাড়াও আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদেরও অগ্রগতি হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর মেজাজ ভাল থাকবে না। তাই আপনার প্রিয়জনের সঙ্গে কোনও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন। স্বাস্থ্য ভাল রাখতে, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

অফিসে যদি আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে যায়, তবে এতে আপনার অগ্রগতিতে খারাপ প্রভাব পড়তে পারে। তাই এমন ভুল না করাই ভাল। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। আটকে থাকা কোনও কাজ শেষ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন। আপনি আজ সাফল্য নাও পেতে পারেন, তবে হতাশ হওয়ার প্রয়োজন নেই। শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। পারিবারিক জীবনে সুখ থাকবে। আজ আপনি পরিবারের সঙ্গে কোথাও যাওয়ার সুযোগ পেতে পারেন। সুস্থ থাকার জন্য, নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া এড়ান, পাশাপাশি দুশ্চিন্তা থেকেও দূরে থাকতে হবে।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

ধনু রাশি

ধনু রাশি

শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভাল ফল পেতে পারেন। আইটি সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি নিজের ছোটো ব্যবসা শুরু করতে চান, কিন্তু আর্থিক সমস্যার কারণে হচ্ছে না, তাহলে আজ আপনার ঝামেলা দূর হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল থাকতে পারে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ অনিদ্রার সমস্যা হতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০

মকর রাশি

মকর রাশি

আজকের দিনের শুরুটা ভাল হবে। সকালে ভাল কোনও খবর পেয়ে মন খুব খুশি হবে। সফ্টওয়্যার কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের জন্য আজকের দিনটি খুবই শুভ হতে চলেছে। আপনাকে একটি বড় প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গাঢ় গোলাপী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আপনি যদি পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তবে আজকের দিনটি খুব ভাল কাটবে না। বাড়ির বড়দের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। চাকুরিজীবীদের অফিসে খুব বেশি হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। আজ ব্যয় বাড়বে। আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করতে পারেন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীরা ভাল লাভ করবেন। চাকুরিজীবীরা অফিসে ভাল খবর পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। বাড়ির বড়দের সহযোগিতা পাবেন। আপনি যদি অবিবাহিত হন এবং জীবনসঙ্গী খুঁজছেন, তাহলে শীঘ্রই আপনি গাঁটছড়া বাঁধতে পারেন। তবে এ ধরনের ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো না করলেই ভাল। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।

Story first published: Monday, March 14, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion