Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 14 জুলাই 2023

Ajker Rashifal: শুক্রবার, ১৪ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 14 July 2023

আজকের মেষ রাশিফল
শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। মনের ইচ্ছা পূরণ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের গাইডেন্স পাবেন। লভ লাইফ ভালো কাটবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃষ রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। জীবনসঙ্গী আপনাকে আপনার দৈনন্দিন কাজ করতে সাহায্য করবেন। আপনাদের মধ্যে সমন্বয় আরও ভালো হবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ৯টা

আজকের মিথুন রাশিফল
জীবনসঙ্গী বড় সাফল্য পেতে পারেন। আপনি আপনার প্রিয়তমাকে নিয়ে খুব গর্বিত বোধ করবেন। সিঙ্গেল জাতকরা তাদের মনের মতো সঙ্গী পেতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১২টা ৪৫ থেকে বিকেল ৪টা

আজকের কর্কট রাশিফল
স্বাস্থ্য মোটামুটি থাকবে। গুরুজনদের সঙ্গে ভদ্র ব্যবহার করুন। আপনার খারাপ আচরণ তাঁদের মনে আঘাত দিতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি তেমন ভালো যাবে না। আটকে থাকা টাকা না পাওয়ার কারণে আপনার সমস্যা বাড়তে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ১০টা

আজকের সিংহ রাশিফল
ঘরের পরিবেশ ভালো থাকবে। ভাই-বোনের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের কন্যা রাশিফল
আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে। যে কারণে আপনার মানসিক চাপ বাড়বে। আর্থিক ক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অর্থের অভাবে আপনার কোনও কাজ মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।, তবে আপনি আপনার সাহস এবং বুদ্ধি দিয়ে সহজেই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনার আয় বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৩০

আজকের বৃশ্চিক রাশিফল
যাঁরা পার্টনারশিপে নতুন কাজ শুরু করতে চলেছেন, তাদের সামনে আসা সকল বাধা দূর হবে। চাকুরিজীবীদের মনোযোগ দিয়ে অফিসের কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে সকাল ৮টা ৫৫

আজকের ধনু রাশিফল
আজ বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অফিসে আপনার সহকর্মীদের কাছ থেকে খুব বেশি আশা করবেন না, অন্যথায় আপনি হতাশ হবেন। নিজের কাজ নিজেই সম্পন্ন করার চেষ্টা করুন। লভ লাইফে কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৩০

আজকের মকর রাশিফল
আজ আপনার কিছু গোপন কথা উন্মোচিত হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার কাছের কারও সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। অর্থের ব্যাপারে একেবারেই তাড়াহুড়ো করবেন না। টাকা ধার না নেওয়াই ভালো। জীবনসঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করুন। ছোটোখাটো বিষয়ে রাগ করা থেকে বিরত থাকুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫

আজকের কুম্ভ রাশিফল
আপনার সন্তানদের প্রতি আপনাকে আরও মনোযোগ দিতে হবে, অন্যথায় তারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারে। কর্মক্ষেত্রে সব কাজ মনোযোগ দিয়ে করুন। দাম্পত্য জীবনের সকল সমস্যার অবসান হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে সকাল ৮টা ২০

আজকের মীন রাশিফল
অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। আর্থিক দিক ঠিক থাকবে। আজ আপনি অর্থ সংক্রান্ত বড় কাজও করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য সমস্যা দূর হবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, July 14, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion