Ajker Rashifal: রবিবার দিনটা আপনার কেমন যাবে? দৈনিক রাশিফল 14 জানুয়ারি 2023

Ajker Rashifal, 14 January 2024: রবিবার, ১৪ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

ব্যবসায় লাভ হতে পারে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা

আজকের বৃষ রাশিফল

কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে না। চাকুরিজীবীদের সময় নষ্ট না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আজ কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হবে না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা

আজকের মিথুন রাশিফল

এই রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা ভালো সুযোগ পাবেন। বস আপনার উপর খুব খুশি হবেন। আজ বেশি খরচ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে দুপুর ২টা ৫০

আজকের কর্কট রাশিফল

আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্যের কোনও সমস্যা হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিত জাতকদের লভ লাইফ আজ ভালো কাটবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টে ৪৫ থেকে রাত ৮টা ৪৫

আজকের সিংহ রাশিফল

এই রাশির ছাত্রছাত্রীরা শিক্ষা সংক্রান্ত কোনও প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা আজ ভালো সুযোগ পাবেন। ব্যবসায়ীদের আজ অর্থের বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় প্রচুর ক্ষতি হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বাড়িতে কোনও অবিবাহিত সদস্য থাকলে, আজ তাঁর বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পেতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের কন্যা রাশিফল

আজ আপনার মন বিষণ্ণ থাকবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। তাড়াহুড়ো করে নেওয়া কোনও সিদ্ধান্তের ফল আজ আপনাকে ভোগ করতে হতে পারে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বিতর্ক না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি কোনও ভুল করে থাকেন, তবে তা মেনে নিন। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আজ আপনি খুব দুর্বল এবং অলস বোধ করতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা ৫০ থেকে দুপুর ১২টা

আজকের তুলা রাশিফল

আজকের দিনটি ভালো যাবে না। ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকুন, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদেরকে সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনাকে কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। প্রিয়জনের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আজ স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। লভ লাইফ ভালো কাটবে না। অন্যের কথার উপর ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সঙ্গীর প্রতি আপনার আস্থা বাড়ানো প্রয়োজন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। ব্যবসায়ীরা পুরানো বিনিয়োগ থেকে ভাল লাভ পেতে পারেন। চাকুরিজীবীদের মনোযোগ দিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বস যদি আপনাকে কোনও কাজ দিয়ে থাকেন, তাহলে সময়মতো তা সম্পন্ন করার চেষ্টা করুন। ডায়াবেটিস রোগীরা খাওয়াদাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে ৯টা ৫০

আজকের ধনু রাশিফল

আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ অর্থ লাভ হতে পারে। ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আজ আপনি ঋণ মুক্ত হতে পারেন। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার পারফরম্যান্সে উন্নতি হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ১১টা থেকে দুপুর ২টো

আজকের মকর রাশিফল

দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। লভ লাইফ ভালো যাবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। আপনাকে দীর্ঘক্ষণ খালিপেটে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল

আজ আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন। শহরের বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। অফিসে কাজের চাপ কিছুটা কমবে। ব্যবসায়ীদের মুলতবি থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে। কাজ সংক্রান্ত ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনি মানসিকভাবেও বেশ ভালো বোধ করবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ১০টা ৩০

আজকের মীন রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না। আপনার পারফরম্যান্স ভালো হবে না। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। বেশি খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন। এতে আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, January 14, 2024, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion