Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 14 জানুয়ারি 2023

শনিবার ১৪ জানুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 14 January 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

মেষ রাশি

মেষ রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। আটকে থাকা অর্থ প্রাপ্তি হতে পারে। আজ কাজের চাপ হালকা হবে এবং আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

বৃষ রাশি

বৃষ রাশি

জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। কম পরিশ্রমে ভালো টাকা পেতে পারেন। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৯টা

মিথুন রাশি

মিথুন রাশি

আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। আপনি বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন এবং মানসিকভাবে বেশ ভালো বোধ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অফিসে বসের সহযোগিতা পাবেন। আপনি আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে সবার মন জয় করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৬টা থেকে ৮টা ৩৫

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীদের উপর অফিসে কাজের চাপ আরও বাড়তে পারে। ব্যবসায়ীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ কোনও কাজে বাধা আসতে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে। বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: বেলা ১০টা ৪৫ থেকে দুপুর ১টা

সিংহ রাশি

সিংহ রাশি

আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। অফিসে দীর্ঘদিন ধরে আপনার কোনও কাজ পেন্ডিং থাকলে যত তাড়াতাড়ি সম্ভব তা শেষ করার চেষ্টা করুন, অন্যথায় বস আপনার উপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আজ অর্থ সংক্রান্ত বড় লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ২০

কন্যা রাশি

কন্যা রাশি

আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আজকের দিনটি কোনও বড় ব্যয় করার জন্য উপযুক্ত নয়। অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। হাঁপানির রোগীদের সমস্যা আরও বাড়তে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

তুলা রাশি

তুলা রাশি

আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে না। বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তায় থাকবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে সকাল ৭টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

লভ লাইফ দারুন কাটবে। আজকের দিনটি এই রাশির বিবাহিতদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার কানের সমস্যা হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

ধনু রাশি

ধনু রাশি

যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজকের দিনটি ভালো কাটবে না। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, আজ তারা ভালো অফার পেতে পারেন। ঘরের পরিবেশ ভালো থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। সুস্থ থাকতে হলে, সময়মতো খাবার খাওয়ার অভ্যাস করুন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি

মকর রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হবে। ব্যবসায়ীদের কোনও গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হতে পারে। আর্থিক ক্ষতিও হতে পারে। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে সঠিক আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনি।আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আপনার পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। চাকুরিজীবীরা অফিসে সময়ের দিকে খেয়াল রাখুন। দেরি করে অফিসে পৌঁছনোর অভ্যাস ত্যাগ করুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: ভোর ৪টা থেকে রাত ৮টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, January 14, 2023, 1:35 [IST]
X
Desktop Bottom Promotion