Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ১৪ অক্টোবর ২০২৫
Ajker Rashifal, 14 February 2025: জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ্কগুলির গতি এবং অবস্থানের ভিত্তিতে, প্রাকৃতিক এবং শারীরিক লক্ষণ অথবা দুয়ের সমন্বয়ে ব্যক্তি, সমষ্টি বা দেশের ভবিষ্যৎ নিরুপণের প্রায়োগিক দিকটি নিয়ে অভিজ্ঞতাভিত্তিক জ্ঞানের সংগ্রহ হিসেবে বিস্তার লাভ করে। জ্যোতিষ বিদ্যার দ্বারা ভবিষ্যৎবাণী করা সম্ভব। এই শাস্ত্রের উৎপত্তিকালে জ্যোতিষশাস্ত্র-জ্যোতির্বিজ্ঞান এক ও অভিন্ন ছিল।
আজ ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার বিভিন্ন গ্রহের গতিবিধির প্রভাব অনুসারে কেমন যাবে আপনার দিন, ভাগ্যবান সংখ্যা ও রঙ কী হবে, সে সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-

- মেষ রাশি
আজকে পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন ভালোই কাটবে। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এসময় ভুলেও কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ব্যবসারক্ষেত্রে অত্যন্ত শুভ সময় হবে আপনার। এসময় আপনার স্ত্রীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। এই দিনটি আপনি আনন্দের সঙ্গে কাটাতে পারবেন। কোনও ঝামেলায় কারোর সঙ্গে জড়াবেন না।
শুভ সংখ্যাঃ ৮, শুভ রঙঃ সবুজ
- বৃষ রাশি
এদিনটি আপনি নিজের কাজের দিকে বেশি মনোযোগ দেবেন। না হলে আপনার কাজে ভুল হতে পারে। অফিসের সাবধানে যাবেন। পায়ের ব্যথায় ভুগতে পারে আপনাকে। শরীর আপনার ভালোই থাকবে। বড় কোনও সমস্যায় জড়িয়ে পড়বেন না। অফিসের প্রত্যেকটি কাজ মাথা ঠান্ডা রেখে করুন।
শুভ সংখ্যাঃ ১ শুভ রঙঃ বেগুনি
- মিথুন রাশি
আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের আনন্দের সঙ্গে উপভোগ করতে পারবেন। দীর্ঘদিন ধরে যে আপনি কাজের চাপের মধ্যে দিয়ে চলছিলেন, তা একটু হলেও দূর হবে। স্ত্রীর সঙ্গে অযথা ঝগড়া, অশান্তিতে জড়াবেন না। এসময় আজকের দিনে আপনি যদি কোথাও ঘুরতে যেতে চান, সাবধানে যাবেন। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এসময় অযথা কোনও কাজ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়বেন না।
শুভ সংখ্যাঃ ৫, শুভ রঙঃ হলুদ
- কর্কট রাশি
আপনার ভাগ্যের দ্বার খুলবে। কোনও কাজেই পিছিয়ে যাবেন না আপনি। মনে সাহস ও উদ্যম রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। আপনার জীবন সঙ্গীর সঙ্গে আপনার দেখা হতে পারে। শরীর আপনার ভালোই থাকবে। আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন।
শুভ সংখ্যাঃ ২, শুভ রঙঃ মেরুন
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়তে থাকবে। প্রত্যেকটি কাজেই দক্ষতা অর্জন করতে পারবেন। নতুন পোশাক কিনতে পারেন আপনি। আজকেই আপনার মনের মানুষের সঙ্গে দেখা হবে। শরীর খুব ভালো থাকবে। হাসিখুশি ভাবে সময় কাটাবেন আপনি। আজকের দিনটি কর্মজীবনে আপনার খুব শুভ একটি দিন হবে।
শুভ সংখ্যাঃ ৮, শুভ রঙঃ ক্রিম
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা আজকে আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে পারেন। তাই কোনও বড় জায়গায় বিনিয়োগ করার আগে সাবধানে করুন। এসময় আপনার ব্যবসায় নানান সমস্যা আসবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন। শরীর ভালো থাকবে আপনার। তবে পেটে জ্বালা হতে পারে। কর্মজীবনে আপনি ভালোভাবে সময় কাটাতে পারবেন।
শুভ সংখ্যাঃ ৬, শুভ রঙঃ কালো
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের বিদেশ যাবার কথা আজ পাকা হবে। আত্মীয়-স্বজনের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। তাছাড়া অফিসেও আপনার জনপ্রিয়তা বাড়বে। আজকে আপনি কারোর সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। প্রেম জীবনে যারা যুক্ত তাদের অত্যন্ত ভালো যাবে আজ। আজকের দিনে আপনি বড় কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন।
শুভ সংখ্যাঃ ৩, শুভ রঙঃ গোলাপি
- বৃশ্চিক রাশি
আজকে খুব সাবধানে থাকবেন। চোখ, কান খোলা রেখে অফিসের প্রত্যেকটি কাজ করবেন। বিশ্বাস করে কাউকে মনের সব কথা উজাড় করে বলবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে অশান্তি হতে পারে। শরীর আপনার মোটামুটি থাকবে। কর্মক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। চাকরি থেকে ব্যবসাতেও সমস্যা আসবে। কেরিয়ারে সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠান্ডা রাখুন।
শুভ সংখ্যাঃ ১, শুভ রঙঃ সাদা
- ধনু রাশি
ধনু রাশর ব্যক্তিরা আজকের দিনটি সব কাজ করতে পারবেন। এসময় যারা শেয়ার বাজারে যুক্ত তাদের খুব ভালো সময়। তাছাড়া আপনি সব কাজেই সাফল্য পাবেন তবে যারা সিনেমা প্রেমী রয়েছেন, তারা কিন্তু মনের মত সিনেমা দেখতে পারবেন। এই সময় আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে। অর্থ উপার্জনের খুব ভালো সময় কাটাতে পারবেন।
শুভ সংখ্যাঃ ২, শুভ রঙঃ হালকা হলুদ
- মকর রাশি
আজ আপনার শরীর ভালোই থাকবে। তবে পায়ের ব্যথা হতে পারে। এসময় বন্ধু বা পরিবারের জন্য অনেক পয়সা খরচ হয়ে যেতে পারে। কেরিয়ারে সফলতা আসবে আপনার। আজকে আপনার বন্ধু আপনার যথেষ্ট প্রশংসা করবেন।
শুভ সংখ্যাঃ ৫, শুভ রঙঃ নীল
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা কোথাও ঘুরতে যেতে পারেন। আজকে আপনার সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে। আজকের দিনে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। শরীর সুস্থ রাখতে আপনাকে খাওয়া-দাওয়া ঠিক করতে হবে। আজকে আপনার উপর যথেষ্ট মানসিক চাপ পড়বে। কোনও ব্যবসায় বিনিয়োগ করা এড়িয়ে চলুন।
শুভ সংখ্যাঃ ৯, শুভ রঙঃ ক্রিম
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের আজকে শরীর খুব দুর্বল থাকবে। স্বাস্থ্যের ওপর খুব খারাপ প্রভাব পড়বে। ধৈর্য ধরে সব কাজ করতে পারবেন, সতর্ক থাকুন। রাস্তায় বেরোলে সাবধানে বেরোবেন। এসময় শরীর দুর্বল হওয়ার কারণে আপনার নানান সমস্যা আসবে আপনার। দীর্ঘদিন ধরে আটকে থাকা সব কাজ হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে একদমই অশান্তি করবেন না।
শুভ সংখ্যাঃ ৭, শুভ রঙঃ বেগুনি



Click it and Unblock the Notifications