Ajker Rashifal: কেমন কাটবে আজকের দিন? দৈনিক রাশিফল 14 ফেব্রুয়ারি 2023

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 14 February 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

চাকুরিজীবীরা তাড়াহুড়ো করে অফিসের কোনও কাজ করবেন না, অন্যথায় বড় ভুল হতে পারে। আজকের দিনটি ব্যবসায়ীদের ভালো কাটবে না। লভ লাইফ খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে আরও ভালো হবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। চাকুরিজীবীরা তাদের ভালো পারফরম্যান্সের ভিত্তিতে আজ সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। অফিসে বস যদি আপনাকে কোনও কাজের দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে খুব মন দিয়ে তা করুন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। নিজেরও যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

অফিসে বস আপনার উপর খুব খুশি হবেন। আজ আপনি বড় দায়িত্বও পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হালকা লাল

শুভ সংখ্যা: ৪৫

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, তাহলে প্রতারিত হতে পারেন। অফিসের সব কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের চুক্তি কোনও কারণে মাঝপথে আটকে যেতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ অর্থ প্রাপ্তি হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

শিক্ষার্থীরা আজ সাফল্য পাবেন। আজ খরচ বাড়তে পারে। চাকুরিজীবীরা অফিসে একই সঙ্গে অনেকগুলি কাজ সামলাবেন না। তাহলে আপনার উপর অনেক চাপ পড়বে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

আর্থিক ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

দীর্ঘদিন ধরে আদালতে কোনও মামলা চলমান থাকলে, আজ আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অফিসে সহকর্মীদের খুব বেশি বিশ্বাস করবেন না। ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৪৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

কাজের চাপ বাড়তে পারে। আজ কোনও কাজে আপনার মন বসবে না। খরচ বাড়তে পারে। আজ আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। মানসিকভাবে আপনি আজ ভালো বোধ করবেন না।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। আজ কোনও ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হবে। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ১০টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। অফিসের পরিবেশ ভালো থাকবে। আপনি আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। তবে তাদের পরিশ্রম বৃথা যাবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সুখবরও পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

বাড়ির বড়রা কোনও পরামর্শ দিলে তাদের কথা অবহেলা করবেন না, তা হলে ক্ষতি আপনারই হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, February 14, 2023, 8:33 [IST]
X
Desktop Bottom Promotion