Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: বৃহস্পতিবার দিনটা কেমন যাবে আপনার? দৈনিক রাশিফল 14 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 14 December 2023: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। পদোন্নতির সুখবর পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। দীর্ঘক্ষণ খালিপেটে থাকবেন না, অন্যথায় পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টে
আজকের বৃষ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে। অফিসের কাজে অবহেলার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার ওপর খুব রেগে যেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০
আজকের মিথুন রাশিফল
যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তাঁদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে। আপনাকে পর্যাপ্ত বিশ্রাম করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫
আজকের কর্কট রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। অর্থ লেনদেনের সময় খুব সতর্ক থাকা প্রয়োজন। চাকুরিজীবীরা আজ অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বস আপনার উপর রেগে যেতে পারেন। আপনাকে দেওয়া কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর ভালবাসা এবং সাপোর্ট পাবেন। আজ আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টো ৩০
আজকের সিংহ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। আয় বৃদ্ধির প্রচেষ্টায় আপনি সাফল্য পেতে পারেন। বিনিয়োগের জন্য ভালো সুযোগ পাবেন। অফিসে কাজের চাপ কম থাকবে। যে কারণে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। বাড়ির পরিবেশ ঠিক থাকবে। আজ বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। মানসিকভাবে আপনি বেশ ভালো বোধ করবেন। লভ লাইফ ভালো কাটবে না। আপনাদের মধ্যে আস্থার অভাব দেখা দেবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে ৭টা
আজকের কন্যা রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। ঊর্ধ্বতনরা কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। আজ আপনার কোনও স্থগিত থাকা কাজও শেষ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন। আপনার ঠাট্টা করে বলা কোনও কথা সঙ্গীর মনে আঘাত দিতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০
আজকের তুলা রাশিফল
আজ আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। শ্বশুরবাড়ি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক যাবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টো ১৫ থেকে রাত ৮টা ১০
আজকের বৃশ্চিক রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ব্যবসায়ীদের কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হতে পারে। সেলস ও মার্কেটিং-এ কর্মরত ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে ৩টে
আজকের ধনু রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। পদোন্নতি হতে পারে এবং আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। আজ আপনার জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। আপনারা একে অপরের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। আর্থিক অবস্থা দৃঢ় হবে। অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে সকাল ১০টা ২৫
আজকের মকর রাশিফল
ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা দেখা দেবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অফিসের কাজে মনোযোগ দিন। এর পাশাপাশি আপনার আচরণ ঠিক রাখুন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টে ০৫ থেকে রাত ৯টা
আজকের কুম্ভ রাশিফল
আজ কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে আপনি আপনার পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। লভ লাইফ ভালো কাটবে। আপনি আপনার প্রতিভা প্রদর্শনের ভালো সুযোগ পেতে পারেন। আজ আপনার খরচ বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০
আজকের মীন রাশিফল
ছাত্রছাত্রীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী ফল পাবে। উচ্চশিক্ষা সংক্রান্ত কোনও প্রচেষ্টা করলে তাতে সাফল্য পেতে পারেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা গুরুজন এবং শিক্ষকদের গাইডেন্স পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আর্থিক লাভ হতে পারে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ খুব দ্রুত সম্পন্ন করবেন। আপনার পারফরম্যান্সে উন্নতি হবে। ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
