Ajker Rashifal 14 December 2022 : কেমন কাটবে আজকের দিন? দেখুন ১৪ ডিসেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal 14 December 2022

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো যাবে। আজ আপনি কোনও শুভ অনুষ্ঠানেও অংশ নিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। চাকুরিজীবীদের যত তাড়াতাড়ি সম্ভব অফিসের অসমাপ্ত কাজগুলি শেষ করা উচিত। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে বেলা ১২টা

বৃষ রাশি

বৃষ রাশি

কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনার উপর কাজের চাপ বেশি হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি যদি কোনও মূল্যবান জিনিস কিনতে চান, তবে এই সময়টি অনুকূল। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৯টা ৫০

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আজ আপনি আশানুরূপ ফলাফল পাবেন না। আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে পারেন। চাকুরিজীবীদের অফিসে কর্মকর্তাদের সম্মান করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। পিতার সাহায্যে আজ আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৮টা ২০

কর্কট রাশি

কর্কট রাশি

অফিসে খুব বেশি হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি যদি অবিবাহিত হন, তবে আজ আপনার বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ৯টা ৪৫ থেকে দুপুর ৩টা

সিংহ রাশি

সিংহ রাশি

তাড়াহুড়ো করে কোনও আর্থিক লেনদেন করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। আপনি যদি ঋণ নিয়ে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা পরিশোধ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। অফিসে মুলতবি কাজ সম্পন্ন হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদেরকে রাগ না করার এবং মানসিক চাপ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

কন্যা রাশি

কন্যা রাশি

যারা চাকরি খুঁজছেন, তাদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ভাল লাভ হতে পারে। গুরুজনরা আপনাকে নিয়ে খুব গর্ববোধ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: ভোর ৪টা ১০ থেকে দুপুর ২টা

তুলা রাশি

তুলা রাশি

যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, আজ তারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন এবং সমস্ত বাধা দূর হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক দিক শক্তিশালী হবে। ঘরের পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আজকের দিনের শুরুটা ভালো হবে না। আপনার মনে অনেক ধরনের নেতিবাচক চিন্তা আসতে পারে এবং আপনি কোনও কাজে মন বসাতে পারবেন না। আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল কাটবে। আপনি যদি সম্প্রতি কোনও পরীক্ষা দিয়ে থাকেন, তবে আপনি তাতে সাফল্য পেতে পারেন। অফিসের পরিবেশ ভালো থাকবে। আপনি নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। বড় ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার মাথাব্যথা, ক্লান্তি বোধ হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

ধনু রাশি

ধনু রাশি

আজকের দিনটি ব্যবসায়ীদের ভাল কাটবে। আপনার আটকে থাকা কাজ শেষ হবে এবং ভাল আর্থিক লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের সঙ্গ পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ আপনার হাতে বা পায়ে ব্যথা হতে পারে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

মকর রাশি

মকর রাশি

সন্তান সম্পর্কিত উদ্বেগ বাড়তে পারে। আপনি তার শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত হতে পারেন। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। চাকুরিজীবীদের সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আজ আপনি অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং-এ অংশ নিতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৩

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আজ কোথাও যাত্রা করার সময় আপনার জিনিসগুলি সাবধানে রাখুন, অন্যথায় সেগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনাকে খুব পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীদের আজ আদালতে যেতে হতে পারে। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের ভাল থাকবে না।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৬টা থেকে দুপুর ২টা ৩০

মীন রাশি

মীন রাশি

লভ লাইফ দারুণ কাটবে। আজকের দিনটি এই রাশির বিবাহিতদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে, আপনাদের মধ্যে ঝামেলা হতে পারে। অফিসে আপনাকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের আজ গুরুত্বপূর্ণ কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, December 14, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion