Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 14 অগস্ট 2023

Ajker Rashifal: সোমবার, ১৪ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 14 August 2023

আজকের মেষ রাশিফল

অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। অর্থ লাভ হবে। আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। অফিসের পরিবেশ ঠিক থাকবে। আজ আপনি আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করবেন। ব্যবসায়ীদের কোনও স্থগিত থাকা পরিকল্পনা পুনরায় শুরু হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃষ রাশিফল

আজ আপনি মনোযোগ দিয়ে নিজের কাজ করবেন। আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। গভীর রাত পর্যন্ত জেগে থাকবেন না, অন্যথায় আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব দেখা দেবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল

জীবনসঙ্গীর কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। আপনাদের মধ্যে ভালবাসা আরও গভীর হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। সুস্থ সবল থাকার জন্য প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে ৬টা ৫০

আজকের কর্কট রাশিফল

আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হবে। মানসিক চাপ কম থাকায় আপনি বেশ ভাল বোধ করবেন। প্রপার্টিতে বিনিয়োগের জন্য ভাল সুযোগ পেতে পারেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনার সমস্ত কাজ সহজেই সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে দুপুর ২টা ৫০

আজকের সিংহ রাশিফল

স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। গুরুজনদের কথা মেনে চলুন। কর্মক্ষেত্রের সমস্ত কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৩০

আজকের কন্যা রাশিফল

দিনের শুরুটা খুব ভাল যাবে। আজ অফিসে বস আপনাকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। ভাইবোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ১০টা ২০ থেকে বেলা ১২টা

আজকের তুলা রাশিফল

অফিসে বসের দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব আজ আপনি সফলভাবে পালন করতে পারবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। অর্থ উপার্জনের দুর্দান্ত সুযোগ পেতে পারেন। আপনি যদি এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগান, তবে আপনি ঋণ মুক্ত হতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের বৃশ্চিক রাশিফল

অসহায় মানুষদের আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। আপনার সামান্য সাহায্য তাদের বড় সমস্যার সমাধান করতে পারে। আপনি যদি অফিসে উচ্চ পদে কাজ করেন, তবে আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

আজকের ধনু রাশিফল

ক্যারিয়ারে উন্নতি হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। খারাপ সঙ্গ এড়িয়ে চলুন এবং সময়ের সদ্ব্যবহার করুন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, সময়মতো খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১২টা ১০ থেকে দুপুর ৩টা ৩০

আজকের মকর রাশিফল

অফিসে মহিলা সহকর্মীদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ লাভ হতে পারে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে সকাল ৭টা ১৫

আজকের কুম্ভ রাশিফল

স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীদের ঝগড়া-ঝামেলায় না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ভারী ক্ষতির সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীদের উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে সঠিক আচরণ করতে হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। খরচ কমান।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৪টা

আজকের মীন রাশিফল

আজ আপনি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। কোথাও বেড়াতেও যেতে পারেন। আপনি যদি বাড়ি থেকে দূরে থাকেন, তবে আজ আপনি আপনার প্রিয়জনকে খুব মিস করবেন। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আপনার টাকা চুরি বা হারিয়ে যেতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, ভাজাভুজি এবং মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, August 14, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion