Ajker Rashifal: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 14 এপ্রিল 2023

শুক্রবার, ১৪ এপ্রিলের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 14 April 2023

আজকের মেষ রাশিফল - অফিসে দীর্ঘদিন ধরে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং থাকলে, তা আজই শেষ করার চেষ্টা করুন। অবহেলা করলে সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।

শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

আজকের বৃষ রাশিফল - ঘরের পরিবেশ ভালো থাকবে। আজ বাড়ির কারুর কাছ থেকে সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। যারা অনলাইনে ব্যবসা করেন, তাদের কাজে বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: হালকা সবুজ
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ৮টা থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল - আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। মুলতবি কাজের বোঝা বাড়তে পারে। ব্যবসায়ীদের আজ দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা

আজকের কর্কট রাশিফল - চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আজ অর্থ সংক্রান্ত কোনও বড় কাজ করবেন না। শিক্ষার্থীরা শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

আজকের সিংহ রাশিফল - জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রেও দিনটি খুব ভালো কাটবে। আজ চাকুরিজীবীরা অফিসের সব কাজ খুব মন দিয়ে করবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে ১০টা

আজকের কন্যা রাশিফল - আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে এই সময়ে পার্টনারশিপে ব্যবসা করা খুবই লাভদায়ক হতে পারে। চাকুরিজীবীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার ছোটো ভুলের জন্য, বস খুব রেগে যেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে আজ খরচ বাড়তে পারে। সন্তানের পড়ালেখার জন্য আপনার অনেক টাকা খরচ হবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। কাজের চাপ এবং ঘরোয়া দায়িত্বের কারণে আপনি আজ খুব ক্লান্ত বোধ করবেন।

শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল - ঘরের পরিবেশ ভালো থাকবে না। অফিসে বসের মেজাজ খুব খারাপ থাকবে। এমতাবস্থায় আপনার কোনও কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত করবেন না। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন। কাজের ক্রমবর্ধমান চাপের কারণে আপনি মানসিক এবং শারীরিকভাবে খুব ক্লান্ত বোধ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন। আজ পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে।

শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১০

আজকের বৃশ্চিক রাশিফল - আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আজ আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন এবং মন খুব খুশি থাকবে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আজ আপনার হাতে বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা ১৫

আজকের ধনু রাশিফল - আজ আপনাকে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি আইনি বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। চাকুরিজীবীরা অফিসে টিমওয়ার্কের দিকে মনোযোগ দিন। ব্যবসায়ীরা আজ বড় গ্রাহকদের সঙ্গে সংযোগ করার সুযোগ পেতে পারেন। শীঘ্রই আপনার ব্যবসা নতুন দিকে অগ্রসর হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে।

শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের মকর রাশিফল - চাকুরিজীবীরা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। সন্তানের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: গাঢ় লাল
শুভ দিন: ২৩
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের কুম্ভ রাশিফল - আজ আপনাকে দীর্ঘ ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এতে আপনারই ক্ষতি হতে পারে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।

শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

আজকের মীন রাশিফল - চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা ভালো লাভ হতে পারে।জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে।

শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, April 14, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion