Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ১৪ এপ্রিলের রাশিফল
আজ সারাদিন আপনার কেমন কাটবে? জানতে দেখুন আজকের রাশিফল।


মেষ রাশি
আপনার কেরিয়ারে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি যদি অবিবাহিত হন, তাহলে বাড়িতে আপনার বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। লভ ম্যারেজ করতে চাইলে পরিবারের অনুমোদন পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। স্বাস্থ্যের আজ কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

বৃষ রাশি
এই রাশির বিবাহিতদের আজকের দিনটি ভাল কাটতে পারে। জীবনসঙ্গীর প্রতি আপনার আস্থা আরও বাড়বে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আগামী দিনে এর সুফল পাবেন। আজ আপনি গলার সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০

মিথুন রাশি
অফিসের বস আপনার পরিশ্রম লক্ষ্য করতে পারেন। আজ আপনি তাঁর প্রশংসা পাবেন, এর ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে ভাল ফল পেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে, তবে ভাল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: বেলা ১২টা থেকে ৩টা

কর্কট রাশি
চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি অফিসে প্রমোশন লেটার পেতে পারেন। আজ আপনার কঠোর পরিশ্রম সফল হতে পারে। ব্যবসায়ীদের লাভ হতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নিলেই ভাল হবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে বিকাল ৪টা ২৫

সিংহ রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি বেশ ভালই কাটবে। আপনি যদি একটি নতুন কাজ শুরু করতে চান বা আপনার আটকে থাকা ব্যবসায়িক পরিকল্পনা পুনরায় শুরু করতে চান, তবে আজ আপনি প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকতে পারে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। আজ খরচ কম হবে। স্বাস্থ্য ভাল রাখতে, গভীর রাত অবধি জেগে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে সন্ধ্যা ৭টা

কন্যা রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আপনার আয় বাড়তে পারে। আজ আপনি পুরানো ঋণ থেকেও মুক্তি পেতে পারেন। নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ নতুন কিছু শিখতেও পারেন। দ্রুত মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের শর্টকাট পথ অনুসরণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের নির্দেশে কোনও সিদ্ধান্ত না নিলেই ভাল হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে বেলা ১২টা

তুলা রাশি
চাকুরিজীবীদের দিনটি ভাল কাটতে পারে। ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। আজ আপনাকে কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। অমীমাংসিত কাজ শেষ হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। তাই টাকা সংক্রান্ত কোনও কাজ আজ না করলেই ভাল হবে। বাড়ির কোনও সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

ধনু রাশি
ব্যবসায়ীরা প্রচুর লাভ করতে পারেন। আজ আপনি একটি বড় চুক্তিও করতে পারেন, পাশাপাশি আয়ের উৎস পাওয়ারও সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে কোনও ভাল খবর পেতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনার আর্থিক প্রচেষ্টাও সফল হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। বাড়িতে পূজা ও যজ্ঞের আয়োজন হতে পারে। আপনার পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে এবং আপনি তাঁদের সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনার ব্যস্ত রুটিন থেকে নিজের জন্য সময় বের করে বিশ্রাম করুন।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

মকর রাশি
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার কাজের ধরন উন্নত হবে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা আজ ভাল আর্থিক লাভ করতে পারেন। ভাল বিনিয়োগের সুযোগ পেতে পারেন। সুস্থ থাকতে হলে, বাইরের খাবার এড়িয়ে চলুন, নাহলে আপনার গ্যাস ও বদহজমের সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে দুপুর ১টা ৩০

কুম্ভ রাশি
চাকুরিজীবীরা আজ কোনও বড় কোম্পানি থেকে চাকরির অফার পেতে পারেন। আপনি যদি চাকরির জন্য বিদেশ যেতে চান, তবে ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। অর্থের ক্ষেত্রে আপনার আরও সতর্ক থাকা উচিত, বিশেষ করে আজ কাউকে টাকা ধার দেওয়া অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

মীন রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীরা অফিসে বসের বকা শুনতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আপনি যদি আপনার বাজেট অনুযায়ী খরচ করেন, তাহলে কোনও সমস্যা হবে না। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পিতা-মাতার ভালবাসা এবং আশীর্বাদ পাবেন। আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications