Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 13 অক্টোবর 2023

Ajker Rashifal, 13 October 2023: শুক্রবার, ১৩ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 13 October 2023

আজকের মেষ রাশিফল

জীবনসঙ্গী আজ আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন। কর্মক্ষেত্রে আপনার কাজে মনোযোগ থাকবে। আজ আপনি সময়ের আগেই আপনার সমস্ত কাজ শেষ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৯টা ১৫ থেকে দুপুর ১২টা ১৫

আজকের বৃষ রাশিফল

লভ লাইফ খুব ভালো কাটবে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। বিনিয়োগের ভালো সুযোগ পাবেন। আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে খুব মজা করে সময় কাটাবেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: বিকেল ৪টা থেকে ৭টা ৩০

আজকের মিথুন রাশিফল

আজকের দিনটি ভালো যাবে। আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। অফিসে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। আজ আপনার অর্থ উপার্জনের কোনও সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে ৯টা

আজকের কর্কট রাশিফল

দাম্পত্য জীবনে সুখ থাকবে না। অফিসে বসের মেজাজ ঠিক থাকবে না। মুলতুবি থাকা কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনি কাশি, সর্দি, জ্বরে ভুগতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

আজকের সিংহ রাশিফল

যাঁরা পার্টনারশিপে ব্যবসা করার পরিকল্পনা করছেন, তাঁদের খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০

আজকের কন্যা রাশিফল

আজ আপনি একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন। এটি আপনার জন্য আয়ের একটি ভালো উৎস হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৯টা ২০

আজকের তুলা রাশিফল

আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হবে। আপনি একটি ভালো অফার পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আপনাকে ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স খুবই ভালো হবে। আজ আপনি গ্যাস, বদহজম, অ্যাসিডিটির সমস্যায় ভুগবেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ১০টা

আজকের বৃশ্চিক রাশিফল

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ তাঁরা আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ৩টা ২০ থেকে বিকেল ৫টা

আজকের ধনু রাশিফল

আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আয়ের কথা মাথায় রেখে খরচ করুন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মকর রাশিফল

ব্যবসায়ীরা আজ একটি নতুন ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। বেশি খরচ না করাই ভালো। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে ১১টা

আজকের কুম্ভ রাশিফল

কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস ও কাজ দেখে বস মুগ্ধ হবেন। যে সব বেকার জাতক জাতিকারা চাকরি খুঁজছেন, তাঁরা ভালো খবর পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার পরিবারের সদস্যদের ভালোবাসা ও সাপোর্ট পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ২০

আজকের মীন রাশিফল

আজ আপনি কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। অর্থ নিয়ে বেশি চিন্তা ভাবনা না করাই ভালো। সঠিক সময় এলে আপনার সমস্যার সমাধান হবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, October 13, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion