Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 13 October 2022 : কোন রাশির কেমন কাটবে আজকের দিন? দেখুন ১৩ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ আপনাকে আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক লেনদেন করার সময় তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার তর্ক হতে পারে। ব্যবসায়ীদের আজ কোনও গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা

বৃষ রাশি
ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুব ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা শান্ত মনে সব কাজ শেষ করুন, তাহলে অবশ্যই সফলতা পাবেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। খরচ কমবে। সুস্থ-সবল থাকতে প্রতিদিন সকালে খোলা বাতাসে হাঁটুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মিথুন রাশি
আপনার টাকা যদি দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে তবে আজ তা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক সমস্যার সমাধান হতে পারে। চাকুরিজীবীদের অফিসে বেশি হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও সহকর্মীর সঙ্গে আজ আপনার বিবাদ হতে পারে। ব্যবসায়ীরা যদি সম্প্রতি তাদের ব্যবসায়িক পরিকল্পনায় পরিবর্তন করে থাকেন, তবে তারা ভাল ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রিয়জনের সাহায্যে আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। মানসিকভাবে চাপমুক্ত থাকলেই আপনি সুস্থ থাকতে পারবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি
ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। ব্যবসায়ীদের আজ কোথাও যাত্রা করতে হতে পারে। আপনার যাত্রা খুবই ফলপ্রসূ হতে চলেছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাদের ভাল লাভ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

সিংহ রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। আপনার কোনও কাজে বাধা আসতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আজ আপনার বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির বড়রা আপনার উপর খুব খুশি হবেন। আপনি আপনার ভাই-বোনদের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, অত্যধিক চা এবং কফি পান করা বন্ধ করুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

তুলা রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আর্থিক লাভ হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে। অফিসে কাজের চাপ কম থাকতে পারে। আজ আপনার পারফরম্যান্সও প্রশংসিত হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুবই সন্তুষ্ট হবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। পরিবারের কিছু সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

ধনু রাশি
কোর্ট-কাছারির মামলা থেকে মুক্তি পেতে পারেন। আপনি আজ স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। চাকুরিজীবীদের অফিসে অলসতা ত্যাগ করে কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও বাড়বে। আর্থিক অবস্থা ভাল থাকবে। সুস্থ থাকার জন্য, সময়মতো খাওয়াদাওয়া করুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি
ব্যবসায়ীদের বড় ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ভবিষ্যতে আপনার উপর অনেক চাপ বাড়তে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজ খুব সতর্ক থাকা দরকার। বিতর্কে জড়াবেন না, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

কুম্ভ রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনাদের মধ্যে ভালোবাসা আরও বাড়তে পারে। অফিসের পরিবেশ ভাল থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সাপোর্ট পাবেন। ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনি কানের সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

মীন রাশি
চাকুরিজীবীদের অফিসে খুব ভারসাম্যপূর্ণ আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অহেতুক রাগ ও অহংকার করবেন না, অন্যথায় ক্ষতি আপনারই হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। তবে অত্যধিক খরচ করা এড়িয়ে চলুন। আপনাকে চোখের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications