Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 13 নভেম্বর 2023
Ajker Rashifal, 13 November 2023: সোমবার, ১৩ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনার সঙ্গী বড় সাফল্য পেতে পারেন। যে কারণে আপনি তাকে নিয়ে গর্ববোধ করবেন। আজ আপনার ব্যয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে ৪টে ৩০
আজকের বৃষ রাশিফল
বাড়ির পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার সঙ্গে ভালো সময় কাটাবেন। ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। জীবনসঙ্গীর থেকে মানসিক সাপোর্ট পাবেন। অফিসে আপনার কোনও কাজ দীর্ঘদিন ধরে মুলতবি থাকলে, আজ তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। ব্যবসায়ীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার চলমান কিছু কাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আর্থিক লেনদেনও করতে পারেন। অনিদ্রার সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ৯টা ২০
আজকের মিথুন রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। ভালো লাভ হতে পারে। বিনিয়োগের সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৮টা ১০
আজকের কর্কট রাশিফল
শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। যাঁরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, তাঁরা আজ ভালো সুযোগ পাবেন। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ব্যস্ততার কারণে আপনি আজ আপনার সন্তানদের সময় দিতে পারবেন না। যে কারণে তারা আপনার উপর খুব অসন্তুষ্ট হবে। আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস অনুভব করবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের সিংহ রাশিফল
পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অফিসে আপনাকে আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি কাজে অবহেলা করলে বস রেগে যেতে পারেন। ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। লভ লাইফ ভালো কাটবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে ৩০ থেকে ৮টা ৫০
আজকের কন্যা রাশিফল
পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি আপনার দায়িত্ব ভালো ভাবে পালন করবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আজ আপনি আপনার কাছের কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। অফিসের পরিবেশ ভালো থাকবে। আজ বস কোনও গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য ডাকতে পারেন। আজ আপনাকে কোনও দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হবে। আজ আপনি কাশি, সর্দিতে ভুগতে পারেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বেলা ১২টা থেকে ২টো
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। আয় বাড়ানোর চেষ্টায় সাফল্য পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় লাভ হবে এবং ব্যবসা আরও বৃদ্ধি পাবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আপনাকে ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে আপনাকে বেশিক্ষণ খালি পেটে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায়ীরা যদি সম্প্রতি বিনিয়োগ করে থাকেন, তাহলে এর থেকে ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের উপর কঠিন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন এবং আপনার কাজ সময়মতো সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। রোমান্টিক জীবনে পরিস্থিতি ঠিক থাকবে না। আজ আপনাদের মধ্যে তর্ক হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া এড়িয়ে চলুন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা
আজকের ধনু রাশিফল
কোথাও যাত্রা করার সময় আপনাকে আপনার জিনিসপত্র সাবধানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সেগুলি চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে বস আপনার উপর রেগে যেতে পারেন। একই ভুল বারবার হওয়ার কারণে, আজ আপনাকে দেওয়া কোনও দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। যে কারণে আপনার আত্মবিশ্বাস হ্রাস পাবে। ব্যবসায়ীরা নতুন গ্রাহকের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার ভালবাসা এবং সাপোর্ট পাবেন। আজ আপনাকে ভারী জিনিস তোলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় আঘাত লাগতে পারে।
শুভ রং: সিলভার
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে ৪টা ৩০
আজকের মকর রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আপনি নতুন কোনও কাজ শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। আপনার আটকে থাকা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে আর্থিক লেনদেনও ভেবেচিন্তে করা উচিত। আজ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ০৫
আজকের কুম্ভ রাশিফল
আপনার কথাবার্তা ঠিক রাখুন, অন্যথায় আপনি না চাইলেও বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। অফিসে বস যদি আপনার কাজ নিয়ে অসন্তুষ্ট হন, তবে আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আজ আর্থিক সঙ্কটে পড়তে পারেন। অর্থের অভাবে আপনার কিছু কাজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। আজ আপনার ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টে
আজকের মীন রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ কম থাকবে। যদি সম্প্রতি একটি বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন, তবে তাতে ভালো ফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের বড় কোনও সমস্যা হবে না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
