Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 13 November 2022 : কেমন কাটবে আজকের দিন? দেখুন ১৩ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আপনি যদি আজ বিনিয়োগের সুযোগ পান, তবে সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার পেটের সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

বৃষ রাশি
বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট পাবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। ছোটো ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। আজ দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০

মিথুন রাশি
যারা অনলাইনে ব্যবসা করছেন, তাদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার ভাল লাভ হতে পারে। অফিসে বসের মেজাজ ভাল থাকবে না। এই সময় কাজের প্রতি সামান্য অবহেলাও আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনারা একসঙ্গে সংসারের দায়িত্ব পালন করবেন। আজ আপনার বদহজম, অ্যাসিডিটি, গ্যাস হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

কর্কট রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটতে চলেছে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আজ আপনার ক্লান্তি বাড়তে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

সিংহ রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক লেনদেনের সময় তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা আজ ভাল সুযোগ পাবেন। চাকুরিজীবীরা অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি
আর্থিক অবস্থার অবনতি হতে পারে। অর্থ সংক্রান্ত কোনও বড় কাজ আজ না করলেই ভাল হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। অফিসের পরিবেশ ভাল থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

তুলা রাশি
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর দায়িত্ব বেশি থাকতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্য খারাপ হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

বৃশ্চিক রাশি
অফিসে আপনার বসের কাছ থেকে প্রচুর প্রশংসা পাবেন, যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। শীঘ্রই আপনি অনেক উন্নতি করবেন। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। যাদের লিভারের সমস্যা আছে, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

ধনু রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে। সকালে কোনও ভাল খবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। শীঘ্রই আপনি ঋণ মুক্ত হতে পারেন। সরকারি চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন। আপনার আয়ও বাড়তে পারে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ১০টা ৩০

মকর রাশি
অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভাল সমন্বয় থাকবে। তাদের সহযোগিতায় আপনার সমস্যার সমাধান হবে। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। ঋণ পরিশোধের চাপও আপনার ওপর বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আজ আপনার ত্বকের সমস্যা হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

কুম্ভ রাশি
ব্যবসায়ীদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের অফিসে তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ যদি আপনি একটি ছোটো ভুল করেন, তাহলে আপনার কাছ থেকে দায়িত্ব ফিরিয়ে নেওয়া হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার গলায় কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

মীন রাশি
ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আপনার কাজগুলি সুচারুভাবে সম্পন্ন হবে। চাকুরিজীবীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে খুব সাবধানে কথা বলুন, অন্যথায় আজ আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে এবং আপনার বাড়ির শান্তি বিঘ্নিত হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications