Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন ১৩ মে-র রাশিফল
আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? জানতে দেখুন ১৩ মে-র রাশিফল।


মেষ রাশি
কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আজ কম পরিশ্রমে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীদের খুব কঠোর পরিশ্রম করতে হবে। অফিসে প্রতিযোগিতা বাড়তে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হতে পারে। পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। খরচ কম হবে। স্বাস্থ্য ঠিক রাখতে চাইলে, ভাজা এবং মশলাদার খাবার থেকে দূরে থাকুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

বৃষ রাশি
ব্যবসায়ীদের আজ লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কিছু কাজ আজ সম্পূর্ণ হবে এবং আর্থিক লাভ হতে পারে। প্লাস্টিক, লোহা, কাঠ, তেল, দুগ্ধ ব্যবসায়ীদের আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবে। আজ আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আজ জীবনসঙ্গী আপনার জন্য সারপ্রাইজ পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি আজ মানসিকভাবে খুব ভাল বোধ করবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

মিথুন রাশি
ঘরোয়া দায়িত্ব এবং কাজের চাপ বৃদ্ধির কারণে আপনি আজ খুব ক্লান্ত বোধ করবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আজ কাজে খুব একটা মন বসবে না। ব্যবসায়ীদের আর্থিক সমস্যা হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ১০টা ১০

কর্কট রাশি
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল কাটবে। আপনি যদি সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে ভাল সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ থাকবে। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি বেশ ভাল কাটবে। অর্থ পরিস্থিতির উন্নতি হতে পারে। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বাড়বে। ব্যবসায়ীরা ভাল সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

সিংহ রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। আপনার আয় ভাল হবে, তবে ব্যয় বৃদ্ধি হতে পারে। খরচের সঠিক হিসাব রাখা ভাল। অফিসে আজকের দিনটি তেমন ভাল কাটবে না। ব্যবসায়ীদের পথে বাধা আসতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। প্রিয়জনের কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি
ব্যবসায়ীরা হতাশ হবেন। আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের অফিসের সব কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ বসের নজর আপনার উপরই থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। পরিবারের সাপোর্ট পাবেন। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা আপনার পাশে থাকবেন। আজ আপনার জীবনসঙ্গীর বেশ রোমান্টিক মুডে থাকবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

তুলা রাশি
তুলা রাশির জাতকদের আজকের দিনটি ভাল কাটতে পারে। আপনার কঠোর পরিশ্রম সফল হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীদের উপর আজ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আর্থিক বিষয়ে অন্যের উপর অতিরিক্ত নির্ভর না করাই ভাল। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনার পায়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

বৃশ্চিক রাশি
দাম্পত্য জীবনে সুখ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে। অফিসের মুলতুবি কাজগুলি দ্রুত শেষ করার চেষ্টা করুন, অন্যথায় বসের মেজাজ খারাপ হতে পারে। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য আজ ভাল থাকবে না। হঠাৎ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

ধনু রাশি
আর্থিক দিক দিয়ে দিনটি ভালই কাটবে। আজ চাকুরিজীবীদের কোনও কাজে বাধা আসতে পারে। ব্যবসায়ীরা আজ ভাল লাভ করতে পারেন। ব্যবসা বাড়ানোর জন্য এটাই সঠিক সময়। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়ির সকলের সাপোর্ট পাবেন। আজ আপনার পেটের সমস্যা হতে পারে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

মকর রাশি
সম্পত্তি সংক্রান্ত বিবাদ বাড়তে পারে। আজ আপনি খুব চিন্তিত থাকবেন। অফিসে বস খুব রেগে থাকবেন। আপনার ছোটো ভুলের কারণে আজ বড় ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হবে। মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০

কুম্ভ রাশি
পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে। বসের কাছ থেকে ভাল পরামর্শ পেতে পারেন, এর পাশাপাশি মুলতুবি কাজের বোঝাও কমতে পারে। ব্যবসায়ীদের আজ অনেক দূর যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভদায়ক হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

মীন রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা অফিসে পদোন্নতির সুসংবাদ পেতে পারেন, সেই সঙ্গে আপনার আয়ও বাড়বে। ব্যবসায়ীদের বড় চুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শীঘ্রই আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে এবং তাঁদের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভাল থাকবে। আজ আপনার কোমর বা পিঠের কোনও সমস্যা হতে পারে। বসে বসে একটানা কাজ করা থেকে বিরত থাকুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications