Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ১৩ মার্চের রাশিফল
আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? তা জানতে আজকের রাশিফল পড়ুন।


মেষ রাশি
ব্যবসায়ীদের আর্থিক দিক ঠিকঠাক থাকবে, বিশেষ করে আপনি যদি ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন, তবে সাফল্য পেতে পারেন। শীঘ্রই আপনার আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে। চাকুরিজীবীদের অফিসে অতিরিক্ত কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। আপনাকে আপনার সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়িতে হঠাৎ কিছু অতিথি আসতে পারে। আতিথেয়তায় আপনার অনেক টাকা খরচ হতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: ভোর ৪টা ৩৫ থেকে দুপুর ১টা

বৃষ রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। অত্যধিক চিন্তা করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিক কাটবে। অফিসে আপনার কাজের দিকে বেশি মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করছেন, তারা আজ ভাল আর্থিক লাভ করতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। পরিবারের সদস্যদের স্নেহ ও সাপোর্ট পাবেন। ভাই-বোনদের গাইড করার সুযোগ পেতে পারেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

মিথুন রাশি
ব্যবসায়ীরা কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিষ্ঠদের সঙ্গে পরামর্শ করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন। চাকুরিজীবীদের অফিসে বসের সামনে সঠিক আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনার আয় বাড়ানোর চেষ্টা করুন। পারিবারিক জীবনে উত্থান-পতন থাকবে। পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ধারালো জিনিস ব্যবহার করার সময় খুব সতর্ক থাকুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

কর্কট রাশি
আজ আপনি আপনার ভালবাসার মানুষের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। একে অপরের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে। আপনি আপনাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এই রাশির বিবাহিতদেরও আজকের দিনটি ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। অর্থ পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। অফিসের পরিস্থিতি ভাল না থাকার কারণে আপনার কাজ করতে ভাল লাগবে না। ব্যবসায়ীদের তাদের ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে হতে পারে। আজ আপনি হাত-পায়ের ব্যথায় অস্থির হবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে বিকেল ৪টা

সিংহ রাশি
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। আপনার পড়ালেখায় বড় বাধা আসতে পারে। মনে অনেক নেতিবাচক চিন্তা আসবে। চাকুরিজীবীদের অফিসে বসের বকা শুনতে হতে পারে। মুলতুবি কাজের তালিকা বৃদ্ধির কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। আজ আশানুরূপ ফল না পাওয়ায় ব্যবসায়ীরা খুবই হতাশ হতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে, বিশেষ করে আপনার পিতা-মাতার সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন। আজ আপনাকে কোনও বড় ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। হাঁপানির রোগীদের সমস্যা বাড়তে পারে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা

কন্যা রাশি
দাম্পত্য জীবনে সমস্যা বাড়তে পারে। আপনার ব্যক্তিগত বিষয়ে তৃতীয় কোনও ব্যক্তিকে হস্তক্ষেপ করতে না দিলেই ভাল হবে। আপনি যদি অবিবাহিত হন এবং প্রেমের বিয়ে করতে চান, তাহলে শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। বড় ব্যবসায়ীদের আজ সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটতে চলেছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

তুলা রাশি
অফিসের পরিবেশ ভালো থাকবে না। সহকর্মীদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। আর্থিক ক্ষতিও হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি ভালো কাটবে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে, তাদের আজ সমস্যা একটু বাড়তে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি
হার্টের রোগীদের খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত মশলাযুক্ত বা ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলুন। চাকুরিজীবীরা যদি কঠোর পরিশ্রম করেও প্রত্যাশিত ফলাফল না পান, তবে আরও ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। শীঘ্রই ভাল ফলাফল পাবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। আটকে থাকা কিছু কাজ আজ শেষ হতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে বড় আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৯টা ৫০

ধনু রাশি
ছোটো ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। অর্থ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। চাকুরিজীবীরা অফিসে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে, যে কারণে আপনি শারীরিকভাবেও ভালো বোধ করবেন না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে বেলা ১২টা

মকর রাশি
সেলস এবং মার্কেটিং-এর জাতকদের আজকের দিনটি খুব ভাল কাটবে। তারা সাফল্য পেতে পারে। শেয়ারবাজারে যারা কাজ করেন, তারা আজ আশানুরূপ ফল পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। অনেক দিন পর আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। পিতার সঙ্গে সম্পর্ক ভাল থাকবে এবং আপনি তাঁর সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে মনের কথা শেয়ার করে খুব ভাল বোধ করবেন। ব্যয় বাড়তে পারে। আজ আপনার মাথা যন্ত্রণা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৫৫

কুম্ভ রাশি
যাঁরা সরকারি চাকরি করছেন, তারা আজ অফিসে ভাল খবর পেতে পারেন। পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীরা আজ ভাল আর্থিক লাভ করতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ব্যবসা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য আজ ঠিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

মীন রাশি
আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বেশি থাকবে এবং আপনি আজ কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়ীরা যদি বড় আর্থিক লেনদেন করতে চলেছেন, তবে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নাহলে আপনি প্রতারিত হতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আজ আপনি প্রিয়জনের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন। আজ আপনার পিঠ বা কোমরের সমস্যা হতে পারে। বসে বসে একটানা কাজ করা থেকে বিরত থাকুন।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications