Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 13 জুন 2023
মঙ্গলবার, ১৩ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
এই রাশির ব্যবসায়ীদের দিনটি ভাল যাবে। একটি বড় চুক্তি ফাইনাল হতে পারে। চাকুরিজীবীরা খুব ব্যস্ত থাকবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা ৫৫
আজকের বৃষ রাশিফল
যদি কয়েকদিন ধরে কর্মক্ষেত্রে কাজের চাপ থাকে, তবে আজকের দিনটি চাপমুক্ত থাকবেন। আজ আপনি নিজের দিকে মনোযোগ দিতে পারবেন। আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা
আজকের মিথুন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পরস্পরের প্রতি আস্থা বাড়বে। যে সব বেকার জাতকরা চাকরি খুঁজছেন, তারা ভাল অফার পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৫০ থেকে রাত ৮টা ১০
আজকের কর্কট রাশিফল
ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে নিজের কাজে মনোযোগ দিন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৯টা ১৫ থেকে দুপুর ১২টা ১৫
আজকের সিংহ রাশিফল
আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আপনার আয় অনুযায়ী খরচ করুন। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ২০
আজকের কন্যা রাশিফল
কোর্ট-কাছারির মামলার ক্ষেত্রে আইনজীবীর কাছ থেকে আইনি পরামর্শ নেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত। চাকরি হোক বা ব্যবসা, আজকের দিনটি খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৭টা ৩৫ থেকে বেলা ১২টা
আজকের তুলা রাশিফল
অফিসে বস আপনাকে কিছু কাজ দিতে পারেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। আজ বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন করা হবে। আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনি আপনার পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের বৃশ্চিক রাশিফল
অফিসে আপনার কাজ সময়মতো শেষ না হওয়ার কারণে বস খুব রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখুন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ২৫ থেকে ১০টা ৫০
আজকের ধনু রাশিফল
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা সময় নষ্ট করবেন না। খরচ বাড়বে। আপনাকে টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুম সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫
আজকের মকর রাশিফল
অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। ভাল পারফরম্যান্সের জন্য আপনার সম্মান বাড়তে পারে। ব্যবসায়ীরা তাদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৫টা থেকে দুপুর ১টা
আজকের কুম্ভ রাশিফল
আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩৫ থেকে রাত ৮টা ২০
আজকের মীন রাশিফল
অফিসে সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন। আর্থিক উন্নতি হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আজ হঠাৎ বাড়িতে অতিথি আসতে পারে। সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications