Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৩ জুনের রাশিফল

আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? তা জানতে দেখুন আজকের রাশিফল।

Ajker Rashifal : 13 June 2022

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে চলেছে। যাঁরা ঋণ নিয়েছেন, তাঁরা আজ সমস্যায় পড়তে পারেন। ঋণ পরিশোধের জন্য আপনার উপর চাপ বাড়তে পারে। চাকুরিজীবীদেরও দিনটি তেমন ভাল কাটবে না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালই কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ০৫

বৃষ রাশি

বৃষ রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাঁদের স্বপ্ন পূরণ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। খারাপ সময়েও আপনি তাঁদের সাপোর্ট পাবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে। দৌড়াদৌড়ির কারণে আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ১২টা ৪৫

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা কাঠের কাজ করেন তাঁরা আজ ভাল আর্থিক লাভ করতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বিকেল 4টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫

কর্কট রাশি

কর্কট রাশি

যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের আজকের দিনটি খুব ভাল কাটবে। তাঁরা ভাল খবর পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

সিংহ রাশি

সিংহ রাশি

বিবাহিতদের আজকের দিনটি বেশ ভাল কাটবে। আপনার বিবাহিত জীবনে সুন্দর মোড় আসতে পারে। ছোটো ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আজ আপনার পেশীর কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৩২

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীরা ভাল আর্থিক লাভ করতে পারেন। আজ প্রচুর ব্যয় হতে পারে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: উজ্জ্বল সাদা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে দুপুর ২টা

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি বেশ ভালই কাটবে। আজ আপনি একটি বড় প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। আপনি আপনার দলকে নেতৃত্ব দিতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১২টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। সরকারি চাকরিজীবীরা বড় দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীরা বেআইনি কাজ করা এড়িয়ে চলুন, অন্যথায় বড় আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হতে চলেছে। আজ বাড়ির সদস্যদের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। সুস্থ থাকতে হলে সময়মতো খাওয়ার পাশাপাশি প্রতিদিন হালকা ব্যায়ামও করতে হবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সকাল ৭টা ৪৫ থেকে বেলা ১২টা

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায়ীদের বিনিয়োগ করার জন্য এটি উপযুক্ত সময়। তাঁরা ভাল ফলাফল পেতে পারেন। ব্যবসায় বৃদ্ধি হবে। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনে চলতে হবে। মা বা বাবার স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। আজ আপনাকে ডাক্তারের কাছে ও হাসপাতালে যেতে হতে পারে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তান বড় সাফল্য পেতে পারেন। খাওয়াদাওয়ার প্রতি অবহেলার কারণে আপনার দুর্বলতা বাড়তে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ০৫

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। টিমওয়ার্কেও মনোযোগ দিতে হবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আপনি আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

অফিসে নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের নতুন কৌশল তৈরি করতে হবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালই কাটবে। আজ আপনি আর্থিকভাবে কাছের কাউকে সাহায্য করতে পারেন। ডায়াবেটিস রোগীদের খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

মীন রাশি

মীন রাশি

আজ কারও সঙ্গে আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসের রাজনীতি থেকে সতর্ক থাকতে হবে, অন্যথায় ষড়যন্ত্রের শিকার হতে পারেন। ব্যবসায়ীরা আজ একটি বড় চুক্তি করার সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য আজ ভাল থাকবে না।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৯টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, June 13, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion