Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ১৩ জুলাইয়ের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে একটি সুন্দর জায়গায় সময় কাটানোর সুযোগ পেতে পারেন। বিবাহিত জীবনে ভালবাসা আরও বাড়বে। প্রিয়জনের সাহায্যে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন হতে পারে। চাকুরিজীবীদের অফিসের রাজনীতি নিয়ে খুব সতর্ক থাকতে হবে। অর্থ পরিস্থিতির উন্নতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা

বৃষ রাশি
আপনি আজ মানসিকভাবে খুব দুর্বল থাকবেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। অর্থ প্রাপ্তি হতে পারে। ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেনের সুযোগ পেতে পারেন। ব্যবসায় বড় পরিবর্তনও হতে পারে। ডায়াবেটিসের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ২৫

মিথুন রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রিয়জনের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আজ আপনারা একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা থেকে বিরত থাকুন। চাকুরিজীবীদের অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে, বিশেষ করে সোনা-রুপার ব্যবসায়ীরা ভাল আর্থিক লাভ করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে ১১টা

কর্কট রাশি
শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। অর্থের অভাবে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের বকা শুনতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্ত মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ০৫

সিংহ রাশি
আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি ঋণ নিয়ে থাকেন, তবে আজ আপনার সমস্যা বাড়তে পারে। চাকুরিজীবীদের অফিসে বেশি হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। ঘরের পরিবেশ স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে দুপুর ৩টা ২০

কন্যা রাশি
পারিবারিক জীবনে কোনও সমস্যা হতে পারে। আজ আপনি বাড়ির কারুর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন। ব্যক্তিগত জীবনের চাপ আপনার কাজেও প্রভাব ফেলতে পারে। আজ অফিসে কাজে মন বসবে না। আপনার অনেক কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। ব্যবসায়ীদের হাত থেকে অর্ডার বেরিয়ে যেতে পারে। আজ কোনও ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পেতে পারেন। অসহায় কাউকে সাহায্য করার সুযোগ পেলে অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকাল ৪টা থেকে রাত ৯টা

তুলা রাশি
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ ভাল লাভ হতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৯টা ২৫ থেকে দুপুর ৩টা

বৃশ্চিক রাশি
আপনার কোনও ইচ্ছা আজ পূরণ হতে পারে। আপনি আজ মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন। অফিসে ভাল পারফরম্যান্স করবেন। বস এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য দিনটি উপযুক্ত। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টা ৩০

ধনু রাশি
অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। চাকুরিজীবীরা উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। আজ আপনাকে খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা ৪৫

মকর রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায়ীদের দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। প্রসাধনী, পোশাক, খাদ্যদ্রব্য, ওষুধ, এ সবের ব্যবসায়ীদের প্রত্যাশিত ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

কুম্ভ রাশি
আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ সংক্রান্ত কোনও কাজ আজ না করাই ভাল। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনার হাত বা পায়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি
আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আজ আপনি অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। চাকরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আপনি যদি পার্টনারশিপে কোনও নতুন কাজ শুরু করতে চান, তবে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৬টা থেকে ১১টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications