Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 13 জানুয়ারি 2024

Ajker Rashifal, 13 January 2024: শনিবার, ১৩ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

আপনি আপনার কাজ নিয়ে চিন্তিত থাকবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনাকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তান বড় সাফল্য পেতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। আপনাকে অযথা ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার বন্ধুবান্ধদের সঙ্গে দেখা করতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃষ রাশিফল

যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা আজ বড় অফার পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থের অভাবে আটকে থাকা কাজগুলো আজ সম্পন্ন হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৫টা ০৫ থেকে ৯টা ০৫

আজকের মিথুন রাশিফল

অফিসের কোনও কাজ অসম্পূর্ণ না রাখাই ভালো, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। পার্টনারশিপ ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। পার্টনারের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের কোনও সমস্যা দেখা দেবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সন্ধ্যা ৫টা ৫৫ থেকে রাত ৭টা ৫৫

আজকের কর্কট রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। কোনও ডিল মাঝপথে আটকে যাওয়ার কারণে আপনি খুব অসন্তুষ্ট হবেন। চাকুরিজীবীদের অফিসের কাজে ভুল না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আজ সমস্যায় পড়বেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি আপনার পিতা-মাতার সাপোর্ট পাবেন। ভাই-বোনদের সঙ্গে ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে। বিশেষ করে আপনার যদি মাইগ্রেন থাকে, তাহলে পর্যাপ্ত বিশ্রাম করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ১১টা ২০

আজকের সিংহ রাশিফল

আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। এই রাশির সিঙ্গেল জাতকদের জীবনে বিশেষ কারুর প্রবেশ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আপনার খরচের তালিকায় কিছু কাটছাঁটও করতে পারেন। অফিসের সব কাজ সময়মতো করার পরামর্শ দেওয়া হচ্ছে। দেরি করলে বসের বকা শুনতে হতে পারে। ব্যবসায় আজ ভাল লাভ হবে। নতুন কৌশল তৈরির জন্য দিনটি উপযুক্ত। হার্টের রোগীদের বেশি রাগ করার এবং স্ট্রেস না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে ৯টা ৫০

আজকের কন্যা রাশিফল

এই রাশির বেকার জাতকদের আজকের দিনটি ভালো যাবে না। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা সফল নাও হতে পারেন। যদি নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আর্থিক সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

ঘরোয়া সমস্যার অবসান হবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। গুরুজনদের সাপোর্ট পাবেন। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তায় আপনার কোনও কঠিন কাজ সময়মতো সম্পন্ন হতে পারে। নতুন কিছু শেখার সুযোগ পাবেন। ব্যবসায়ীদের অর্থের বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তাঁরা প্রতারিত হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সন্তানদের শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকলে, আজ সেই চিন্তার অবসান হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে বেলা ১১টা

আজকের বৃশ্চিক রাশিফল

আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। খরচ কমান। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। চাকুরিজীবীদের যাত্রা করতে হতে পারে। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

আজকের ধনু রাশিফল

সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। পড়াশোনার প্রতি তাঁর গাফিলতি আপনার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও কাজ করবেন। অফিসে আপনার কাজ দেখে বস খুব খুশি হবেন। পার্টনারশিপ ব্যবসায়ীদের নতুন কোনও কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। একটানা বসে থেকে কাজ করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনি কোমর বা পিঠের সমস্যায় ভুগবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

আজকের মকর রাশিফল

আজ আপনি সুখবর পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি কাজে ব্যস্ত থাকবেন। আজকের কঠোর পরিশ্রম ভবিষ্যতে আপনার সামনে উন্নতির দরজা খুলে দিতে পারে। শিক্ষার্থীদের পড়ালেখায় আসা বাধা দূর হবে। আজ আপনি আপনার গুরুজন এবং শিক্ষকদের গাইডেন্স পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ২০

আজকের কুম্ভ রাশিফল

পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। আজ আপনি পিকনিক, সিনেমা, কেনাকাটা করতে যেতে পারেন। তবে প্রয়োজনের বেশি খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে মুলতবি কাজের চাপ বাড়তে পারে। কাজের প্রতি অবহেলা না করলেই ভালো হবে। ব্যবসায় ভালো লাভ হবে। জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। আজ আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা

আজকের মীন রাশিফল

আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। কাজের জন্য আপনাকে যাত্রা করতে হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: ভোর ৪টে ১৫ থেকে সকাল ৭টা ২৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, January 13, 2024, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion