Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 13 জানুয়ারি 2023
শুক্রবার ১৩ জানুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

মেষ রাশি
আজ আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন না। আপনার সন্তানদের স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে আপনার চাপ বাড়বে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসে আপনাকে আপনার কাজে পুরোপুরি মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

বৃষ রাশি
কোর্ট-কাছারির মামলায় আপনার পক্ষে সিদ্ধান্ত আসার প্রবল সম্ভাবনা রয়েছে। অফিসে বস আপনার প্রশংসা করবেন। ব্যবসায়ীদের আটকে থাকা চুক্তি আজ সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি রোমান্টিক ডিনার ডেটে যেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা

মিথুন রাশি
আজ আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। ব্যস্ততার কারণে আপনি আপনার পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। খরচ বাড়বে। আজ আপনার বাড়িতে কিছু অতিথি আসতে পারে। আজ আপনার গলার কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

কর্কট রাশি
আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে বড় কোনও আর্থিক লেনদেনের জন্য দিনটি উপযুক্ত নয়। চাকুরিজীবীদের তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আইনগত বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। সুস্থ থাকার জন্য আপনার খাদ্যাভাসে পরিবর্তন করতে হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা

সিংহ রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক দুশ্চিন্তা বাড়তে পারে। আপনাকে আপনার আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীরা আজ বড় কিছু করার সুযোগ পেতে পারেন। ব্যবসায় বৃদ্ধি হবে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স খুবই ভালো হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা থেকে রাত ৯টা

কন্যা রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে না। আপনার গুরুত্বপূর্ণ কোনও কাজে বাধা আসতে পারে। আপনার সামান্য অবহেলার কারণে বড় ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অযথা খরচ করা থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। আজ আপনার স্নায়ু সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

তুলা রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ভালো লাভ হতে পারে। আপনার কাজে আসা বাধাও দূর হবে। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। আজ আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন এবং আপনার কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত কোনও স্বনামধন্য ব্যক্তির সঙ্গে দেখাও করতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি
অফিস পলিটিক্সের ব্যাপারে সতর্ক থাকুন, অন্যথায় আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন। ব্যবসায়ীদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার বিরোধীরা সক্রিয় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি খুব ফ্রেশ ফিল করবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি
বাড়ির পরিবেশ ভালো থাকবে না। পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। অফিসে কাজের চাপ বৃদ্ধির কারণে আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের কোনও কাজ মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৮টা

মকর রাশি
আপনার বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকে, তবে আজ তার বিবাহ নিয়ে আলোচনা হতে পারে। শীঘ্রই আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। আর্থিক অবস্থা মজবুত থাকবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। শিক্ষার্থীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

কুম্ভ রাশি
লভ লাইফ দারুণ কাটবে। এই রাশির বিবাহিত ব্যক্তিরা ভালো ফলাফল পাবেন। জীবনসঙ্গীর থেকে মানসিক সাপোর্ট পাবেন। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সুস্থ থাকতে হলে সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা ৫০

মীন রাশি
আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে আজ তা সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার তর্ক হতে পারে। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও নতুন ব্যবসার প্রস্তাব গ্রহণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার পেটের রোগ হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications